শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

হাটহাজারীতে মায়ের কোল থেকে শিশু কন্যাকে আছাড় মেরে হত্যা করলো পিতা

সিনিয়র রিপোর্টার । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের হাটহাজারীতে চা দিতে দেরি হওয়ায় মায়ের কোল থেকে কেড়ে নিয়ে সাপরিনা জান্নাত মাহিরা নামের দুই মাসের এক কন্যাশিশুকে আছাড় মেরে হত্যা করার অভিযোগ উঠেছে পিতা ওসমান গণির বিরুদ্ধে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা ২টার দিকে হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক হাবিব ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে ৯ টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ চারিয়া মুরাদপুর গ্রামের ইব্রাহীম মেম্বারের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু সাপরিনা জান্নাত মাহিরা ওই বাড়ির ওসমান গণি ও সুমাইয়া আক্তার দম্পতির কন্যা শিশু।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে ভিকটিম মাহিরার পিতা রং মিস্ত্রি মো.ওসমান গনি তার স্ত্রী সুমাইয়াকে তাকে চা দিতে বলে। এ সময় ভিকটিম মাহিরা তার মা সুমাইয়া আক্তারের কোলে ছিল। তখন ওসমান গনি ভিকটিমকে তার মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে উপর থেকে মাটিতে পরপর দুইবার আছাড় মারলে গুরুতর আহত হয় শিশুটি।

এ সময় পরিবারের লোকজন ছুটে এসে গুরুতর আহত শিশুটিকে নিয়ে পিতা ওসমান গনি ও তার ছোট ভাইসহ অন্যান্যরা হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করলে লাশটি বাড়িতে নিয়ে যায়।

এ সময় ঘাতক পিতা ওসমান গনি পালিয়ে যায়। খবর পেয়ে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ ও অফিসার ইনচার্জ মো.জাহিদুর রহমান ঘটনাস্থলে পরিদর্শন করেন। পরে নিহত শিশু মাহিরার সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে বেলা সাড়ে এগারটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

সংশ্লিষ্ট ইউপি সদস্য মো.মুসা জানান, ঘটনার পর পরিবারের সদস্যরা শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করার পর থেকেই ঘাতক পিতা ওসমান গণি পলাতক রয়েছে।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান জানান, এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন আছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহত শিশু মাহিরার চাচা রোমান (২৫) কে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসির পূর্ব কর্পোরেট শাখার ক্যাশ ভোল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও হওয়ার...

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১ হাজার ১৯০ পিস ইয়াবাসহ চংলক ম্রো (২৬) নামে এক মাদক চোরাকারবারিকে আটক...