সোমবার, ২৭ জুলাই ২০২৬

খাগড়াছড়িতে সুপেয় পানি সংকট নিরসনে মহালছড়ি জেনের উদ্যোগে পাম্প হাউসের উদ্বোধন

নীরব চৌধুরী বিটন, খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি শহরে থেকে পাঁচ কিলোমিটার দূরে দুর্গম জংলীটিলা এলাকায় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। গ্রামের কুয়া ও ছড়া শুকিয়ে যাওয়ার ফলে সুপেয় পানির চরম সংকটে দেখা নিয়েছে জংলীটিলা, উত্তর গোয়ামাহাট, হরিনাথপাড়া, জোর পানি ছড়া গ্রামে।

এই গ্রাম গুলোর পানি সংকট নিরসনে এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডারের নির্দেশনায় দুর্গম এলাকার পানি সংকটের মানুষগুলোর পাশে দাড়িয়েছে মহালছড়ি জোন। জংলীটিলা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মেজবাহ উল মুহিতের সার্বিক তত্ত্ববধায়নে সুপেয় পানি সংকট নিরসনের একটি সাবমারসিবল পানির পাম্প ও একটি ৪৫০০০ লিটার পানির হাউস নির্মাণ করেন।

আজ শুক্রবার (১৫ এপ্রিল) সকাল ১১টায় জংলীটিলা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মেজবাহ উল মুহিশ উপস্থিত থেকে সাবমারসিবল পানির পাম্প ও একটি পানির হাউস উদ্বোধন করেন। উদ্বোধনের শেষে দুর্গম এলাকার পাহাড়ি মানুষরা কলস ভর্তি সুপেয় পানি বাড়ি বাড়ি নিয়ে যাচ্ছেন।

মহালছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরাফাত হোসেন বলেন, পাহাড়ের দুর্গম গ্রামগুলোর সকলের জন্য এই ধরনের উদ্যোগ ছাড়াও মেডিকেল ক্যাম্পেইনসহ শান্তি সম্প্রীত এবং উন্নয়নের লক্ষ্যে সকল ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন, জংলীটিলা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ মেজবাদ উল মুহিত, গোলাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান উল্লাস ত্রিপুরা, ৮নং ওয়ার্ড মেম্বার জীবক চাকমা, অপনা রঞ্জন কাবারী।

স্থানীয় মানুষরা জানান, তীব্র পানি সংকটে এই সময়ে মহালছড়ি জোন পানির ব্যবস্থা করে দেওয়ায় আমরা অনেক খুশি। আমাদের এখন পানির কষ্ঠ আর থাকবে না। এই মহতী উদ্যোগের জন্য সাধুবাদ জানায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...