কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের ঈদগাঁওয়ে এক মন (৪০ কেজি) গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে র্যাব-১৫। জব্দ করা হয়েছে মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারও।
আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. বিল্লাল উদ্দিন
এর আগে সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৩ টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও কালিরছড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয় ।
আটক দুই ব্যক্তি হলেন- কুমিল্লা জেলার কোতোয়ালী থানার জগন্নাথপুর ইউনিয়নের শাহপুর এলাকার মালেকের ছেলে জাহাঙ্গীর আলম (৩৮) ও চট্টগ্রামের ফটিকছড়ি থানার হলুদিয়া এলাকার আবুল বশরের ছেলে মনির হোসেন (৩১)।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. বিল্লাল উদ্দিন। তিনি বলেন, একটি মাদক সিন্ডিকেট চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্য গাঁজা নিয়ে আসছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
বিল্লাল উদ্দিন বলেন, মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুইজনকে আটক করা হয়। পরে তাদের ব্যাবহৃত গাড়ি তল্লাশী করে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
