রবিবার, ১৯ জুলাই ২০২৬

ঈদগাঁওতে এক মন গাঁজাসহ আটক ২

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের ঈদগাঁওয়ে এক মন (৪০ কেজি) গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১৫। জব্দ করা হয়েছে মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারও।

আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. বিল্লাল উদ্দিন

এর আগে সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৩ টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও কালিরছড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয় ।

আটক দুই ব্যক্তি হলেন- কুমিল্লা জেলার কোতোয়ালী থানার জগন্নাথপুর ইউনিয়নের শাহপুর এলাকার মালেকের ছেলে জাহাঙ্গীর আলম (৩৮) ও চট্টগ্রামের ফটিকছড়ি থানার হলুদিয়া এলাকার আবুল বশরের ছেলে মনির হোসেন (৩১)।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. বিল্লাল উদ্দিন। তিনি বলেন, একটি মাদক সিন্ডিকেট চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্য গাঁজা নিয়ে আসছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

বিল্লাল উদ্দিন বলেন, মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করা হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুইজনকে আটক করা হয়। পরে তাদের ব্যাবহৃত গাড়ি তল্লাশী করে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের এডহক কমিটি গঠন, জায়গা পেয়েছেন চট্টগ্রামের অনেকেই

দেশের ২৭টি ক্রীড়া ফেডারেশন এবং এসোসিয়েশনের এডহক কমিটি গঠন...

আগস্ট মাসে পরীক্ষামূলক ‌‌‍‘প্রবাসী কার্ডের’ চালু করবে সরকার

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ড’-এর পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু...

আলীকদমে বন্যার্তদের ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গম...

লোহাগাড়া থানার কোয়ার্টার থেকে পুলিশের এসআইয়ের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়া থানার ব্যারাকে নিজ কক্ষ থেকে উপ-পরিদর্শক (এসআই)...

ত্রাণের কোনো অভাব হবে না, এটা জনগণের সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, ত্রাণের কোনো অভাব হবে...

মিরসরাইয়ে পুকুরঘাটের নিচে আটকে প্রাণ গেল দশম শ্রেণির শিক্ষার্থীর

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরে গোসল করতে নেমে ঘাটের নিচে আটকে...

আরও পড়ুন

মহেশখালীর চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি হাটহাজারীতে গ্রেপ্তার

কক্সবাজার জেলার মহেশখালী থানার চাঞ্চল্যকর রহমত উল্লাহ হত্যা মামলার প্রধান আসামি মো. এনাম (৩৫)-কে গ্রেপ্তার করেছে র‌্যাব।বুধবার (১৫ জুলাই) দুপুরে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা...

কক্সবাজারের ঈদগাঁও পোকখালীতে যুবকের আত্মহত্যা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ঝুলন্ত অবস্থায় শওকত ওসমান মিছবাহ (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।১২ জুলাই (রবিবার) রাত আনুমানিক ১০ টার দিকে ঈদগাঁও...

পাঁচ দিন বন্ধের পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু

বন্যার কারণে টানা পাঁচদিন বন্ধ থাকার পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। রোববার (১২ জুলাই) ভোর ৬টা ১৫ মিনিটে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে...

চারদিন পর ঈদগাঁও খালে মিলল শিশু সাজেদুলের মরদেহ

কক্সবাজারের ঈদগড় ইউনিয়নে পাহাড়ি ঢলের পানিতে নিখোঁজ হওয়া শিশু মো. সাজেদুল ইসলামের (১২) মরদেহ চার দিন পর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়া এলাকার ঈদগাঁও খাল...