বুধবার, ২২ জুলাই ২০২৬

কক্সবাজারে দেশীয় অস্ত্র-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি । চট্টগ্রামনিউজ.কম

কক্সবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে অস্ত্র, ইয়াবা, নগদ টাকা ও নাম্বারবিহীন মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর সাড়ে ১টার দিকে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলীর নেতৃত্বে একটি আভিযানিক দল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আলীর জাহাল এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে আলীর জাহাল এলাকার বাসিন্দা মোহাম্মদ আমির ফায়সাল আক্তার (৩৮) ও তার সহযোগী মো. জাহিদ হোসেন (২০)-কে আটক করা হয়।

পরে তাদের দেহ তল্লাশি ও বসতবাড়িতে অভিযান চালিয়ে ২টি দেশীয় বন্দুক, ৩টি ধারালো ছুরি, ১ হাজার ৩০টি ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ২৪ হাজার টাকা, ২টি নাম্বারবিহীন মোটরসাইকেল এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশ উদ্ধারকৃত আলামত জব্দ করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলীর জানান, গ্রেপ্তারকৃত আমির ফায়সালের বিরুদ্ধে এর আগেও একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। কক্সবাজার সদর থানায় দায়ের হওয়া একটি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি হিসেবে অন্তর্ভুক্ত ছিলেন।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদমে বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

বান্দরবানের আলীকদমে পুলিশের বিশেষ অভিযানে একটি মামলার ওয়ারেন্টভুক্ত এক...

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: ৯ আগস্ট চট্টগ্রামে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শিক্ষা মন্ত্রনালয় দেশে প্রথমবারের মত আয়োজন করতে যাচ্ছে প্রাইম...

টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফরের ৭ বছরের কারাদণ্ড

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায়...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবলের সেমিফাইনাল শুক্রবার

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

মাদকের মহামারী থেকে যুবসমাজকে রক্ষা করতে হবে: সিএমপি কমিশনার

তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা ও ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন...

বায়েজিদে ১৩ বছরের সাজাপ্রাপ্ত ৮ মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে ১৩ বছরের...

আরও পড়ুন

আলীকদমে বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

বান্দরবানের আলীকদমে পুলিশের বিশেষ অভিযানে একটি মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।বুধবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টা ২০ মিনিট থেকে রাত ৮টা ১৫ মিনিট...

টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফরের ৭ বছরের কারাদণ্ড

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে ৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।একই...

মাদকের মহামারী থেকে যুবসমাজকে রক্ষা করতে হবে: সিএমপি কমিশনার

তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা ও ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করার লক্ষ্যে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এক মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও সামাজিক-সাংস্কৃতিক আজ ২২...

বায়েজিদে ১৩ বছরের সাজাপ্রাপ্ত ৮ মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে ১৩ বছরের সাজাপ্রাপ্ত এবং আটটি পৃথক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. আফতাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।আফতাব উদ্দিন...