বুধবার, ৮ জুলাই ২০২৬

বিশ্বে একদিনে করোনায় মৃত্য ৬ হাজারের বেশি, শনাক্ত ২১ লাখ

অনলাইন ডেস্ক :

বিশ্বে করোনাভাইরাসে প্রতিদিনই আক্রান্ত ও শনাক্ত হচ্ছে। বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত হয়ে নতুন করে মৃত্যু হয়েছে ৬ হাজার ৩০৯ জনের। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ লাখ ৭২ হাজার ৯৯৩ জন।

একই সময়ে করোনাভাইরাসে নতুন শনাক্ত হয়েছেন ২১ লাখ ৫ হাজার ৬৮৭ জন। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ কোটি ৫৪ লাখ ১৯ হাজার ৮৩৭ জন।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে বুধবার (৫ জানুয়ারি) এ তথ্য জানা গেছে।

করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখনও বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ৫ কোটি ৮০ লাখ ২৬ হাজার ৫৪১ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৮ লাখ ৫১ হাজার ৩৯৩ জনের।

আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ৫০ লাখ ১১ হাজার ৯৯০ জন এবং মারা গেছেন ৪ লাখ ৮২ হাজার ১৭ জন।

এছাড়া লাতিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২৩ লাখ ২৩ হাজার ৮৩৭ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ১৯ হাজার ৪২৬ জনের।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। এরপর ২০২০ সালের ১১ মার্চ এই করোনাভাইরাসকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে রাতে আর্জেন্টিনার খেলা দেখতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় এনসিপি নেতা নিহত

চট্টগ্রাম নগরে কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী...

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সব জেলার বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার বুধবারের এইচএসসি পরীক্ষা...

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মিরসরাইয়ের সব পাহাড়ি ঝরনায় পর্যটক প্রবেশ নিষিদ্ধ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে চট্টগ্রামের...

মিরসরাইয়ে টানা ভারি বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, দুর্ভোগে মানুষ

চট্টগ্রামের মিরসরাইয়ে তিন দিনের টানা ভারী বর্ষণে আবারও নিম্নাঞ্চল...

অতিবর্ষণের আশঙ্কায়, নাইক্ষ্যংছড়িতে কন্ট্রোল রুম চালু, ৪২ আশ্রয়কেন্দ্র প্রস্তুত

টানা তিন দিনের ভারী বর্ষণের পর আবারও আগামী ৪৮...

মেসি ম্যাজিকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

তিনি লিওনেল মেসি। তিনি কেন ফুটবলের জাদুকর সেটা বোধহয়...

আরও পড়ুন

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ জানালেন যুবরাজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।সোমবার (৬ জুলাই) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর...

বিদায় ব্রাজিল, দেখা হবে ২০৩০ সালে

নাহ ! বিশ্বকাপের হেক্সা মিশন সফল হলোনা ব্রাজিলের। অপেক্ষা বাড়ল আরো চার বছর। ২৪ বছরের অপ্রাপ্তি ঘুছলনা এবারেও। আরো একবার খালি হাতে বিশ্বের কোটি...

রুদ্ধশ্বাস ম্যাচ জিতে শেষ ষোলতে আর্জেন্টিনা

এবারের বিশ্বকাপে বড় চমক হয়ে এসেছিল কেইপ ভার্দে নামক দলটি। গ্রুপ পর্বে একটিও জয় না পেলেও স্পেন, উরুগুয়ে এবং সৌদি আরবের সাথে ড্র করে...

নৌবহরে যুক্ত হলো জাপানের ৫টি পেট্রোল বোট

জাপানের অফিশিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্সের (ওএসএ) আওতায় ৫টি পেট্রোল বোট জাপান সরকারের প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করেছে। প্রতিটি বোট ১৬ দশমিক ১৫ মিটার...