বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

থানচি ইউপি নির্বাচন: পুনরায় ভোট গুনতে প্রার্থীর আবেদন

মোঃ জুয়েল হোসাইন বান্দরবান প্রতিনিধি
সম্প্রতি অনুষ্ঠিত বান্দরবানের থানচি উপজেলার ৪নং বলিপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গণনায় কারচুপির অভিযোগ করেছেন সাধারণ ওয়ার্ডের প্রার্থী।
ক্যচুপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সুষ্টু নির্বাচন হলেও প্রিজাইডিং অফিসার কর্তৃক ভোট গণনায় কারচুপির মাধ্যমে ওই প্রার্থীকে হারানো হয় বলে জেলা নির্বাচন অফিসার বরাবরে করা আবেদনে উল্লেখ করেছেন।
আবেদনে পরাজিত প্রার্থী উম্যামং মারমা অভিযোগ করেন, ২৬ডিসেম্বর তার কেন্দ্রের জনগণ স্বতস্ফূর্তভাবে এবং শান্তিপূর্ণভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। কিন্তু প্রিজাইডিং অফিসার আলো স্বল্পতার অজুহাতে প্রতিদ্বন্ধী প্রার্থীর এজেন্টের কাছ থেকে অলিখিত ফলাফল বিপরণীতে দস্তখত নেন। এছাড়াও ভোট গণনাকালে প্রিজাইডিং অফিসার তালা প্রতিকের সীল মারা একাধিক ব্যালেট পেপার বাতিল ঘোষনা করেন।
উম্যামং মারমা অভিযোগ করে আরো বলেন, ভোট গণনার সময় প্রিজাইডিং অফিসার কারচুপির আশ্রয় নিয়ে বৈধ ভোট ৩৩২, অবৈধ ১০ যোগ করতে গিয়ে ৩৪৩ উল্লেখ করেছেন। এই অবস্থায় বলিপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ক্যচু পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সাধারণ ওয়ার্ডের ভোট পুন: গণনার জন্য নির্বাচন কমিশনের প্রতি দাবী জানায়!
অভিযোগের বিষয়ে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করা উপজেলা সমাজ সেবা অফিসার ও প্রিজাইডিং অফিসার মো: পারভেজ ভুঁইয়া বলেন- ভোট গনণার সময় মোট ৩৩২এর সঙ্গে অবৈধ ১০ ভোট যোগ করতে গিয়ে ভুলক্রমে ৩৪৩লিখা হয়েছিল। তবে কারচুপিসহ অন্য অভিযোগগুলো সত্য নয়। ওই প্রার্থী ভোট পুন: গনণার জন্য বিশেষ আবেদন করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঈদগড়ে পাহাড়ি ঢলের স্রোতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নে পাহাড়ি ঢলের পানিতে ভেসে...

প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষকদের সম্মানী পর্যায়ক্রমে বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সারাদেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে...

চট্টগ্রামের পাঁচলাইশ চশমা পাহাড় ও জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এবং চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ...

উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে মাদ্রাসায় পাহাড়ধসে শিক্ষকসহ ৮ শিক্ষার্থী নিহত

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ‘এ-থ্রি’ ব্লকে...

কৃষিকে টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে বহুমাত্রিক পদক্ষেপ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

দেশের কৃষি ব্যবস্থার উন্নতির লক্ষ্যে সরকারের নেয়া পদক্ষেপের নানা...

টানা ৪ দিনের ভারী বর্ষণে চকরিয়া-মাতামুহুরির নিম্নাঞ্চল প্লাবিত

টানা চার দিনের ভারী বর্ষণ এবং মাতামুহুরি নদীতে পাহাড়ি...

আরও পড়ুন

বিদ্যুৎ নেই, নেটওয়ার্কও নেই: চার দিনের বর্ষণে বিচ্ছিন্ন আলীকদম

টানা চার দিনের ভারী বর্ষণে বান্দরবানের আলীকদম উপজেলা যেন দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এক জনপদে পরিণত হয়েছে। বিদ্যুৎ বিভ্রাটের পাশাপাশি মোবাইল নেটওয়ার্ক প্রায়...

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সব জেলার বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার বুধবারের এইচএসসি পরীক্ষা...

অতিবর্ষণের আশঙ্কায়, নাইক্ষ্যংছড়িতে কন্ট্রোল রুম চালু, ৪২ আশ্রয়কেন্দ্র প্রস্তুত

টানা তিন দিনের ভারী বর্ষণের পর আবারও আগামী ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ...

রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড়ধসে প্রাণ গেল বৃদ্ধের

রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড়ধসে লক্ষ্মী বিলাস চাকমা (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৭ জুলাই) সকালে বাঘাইছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম লাইল্যাঘোনা এলাকায় এ...