সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

একসঙ্গে দুবাই যাচ্ছেন নিশো-মেহজাবিন!

শ্রমিক ভিসায় দুবাই যাচ্ছেন দেশীয় টেলিভিশনের জনপ্রিয় দুই তারকা আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী। তাদের মতো তারকারা কেন শ্রমিক ভিসায় যাচ্ছেন, এমন প্রশ্ন মনে জাগা স্বাভাবিক। তাদের এই যাত্রা বাস্তবে নয়, নাটকে। ভিন্ন ট্র্যাকের গল্পের নাটকটির নাম ‘ঢাকা টু দুবাই’।

নাটকের গল্পে দেখা যাবে, একটা মফস্বল শহরের নবদম্পতি মিজান ও জবা। ঘটনাক্রমে দুজনেই একসঙ্গে দুবাই যাওয়ার ভিসা পেলেন। তাদের ভিসার ব্যবস্থা করে দিয়েছে একটি এজেন্সি। শ্রমিক ভিসা। আর এটি পেয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে ভেসে গেলেন এই দম্পতি। সঙ্গে পুরো গ্রাম সেই উচ্ছ্বাসের ঢেউয়ে টলমল করে উঠল।

এতে মিজান চরিত্রে আফরান নিশো ও জবা চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী। আর এই দুটি চরিত্র নিয়ে নাটকটি নির্মাণ করেছেন মহিদুল মহিম। চিত্রনাট্যও তারই। সিএমভির প্রযোজনায় সম্প্রতি বিশেষ এই নাটকটির শুটিং শেষ হয়েছে। চলছে সম্পাদনা হয়ে মুক্তির প্রক্রিয়া।

নির্মাতা মহিম বলেন, ‘গল্পটা মজার তবে বার্তাটি বেদনার। গ্রামের সাধারণ দুটো মানুষের বিদেশ যাত্রা নিয়ে ঘটে যাওয়া নানান ঘটনা ও ব্যর্থতার করুণ চিত্র তুলে আনবার চেষ্টা করেছি আমরা। যথারীতি চরিত্র দুটিতে নিশো ভাই ও মেহজাবিন আপা অসাধারণ অভিনয় করেছেন। আমরা চেয়েছি দুবাই যাত্রা নিয়ে আনন্দ ও বেদনার গল্পের সঙ্গে একটি সামাজিক বার্তা দিতে। সেটা হলো, নিজের সামর্থ্যের বাইরে যেও না।’

‘ঢাকা টু দুবাই’-এ বিশেষ আরেকটি চরিত্রে অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু। প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, শিগগিরই নাটকটি উন্মুক্ত হবে সিএমভির ইউটিউব চ্যানেলে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মী বাবলু হত্যা, ২ জন গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে বিএনপি’র কর্মী মোহাম্মদ কাউছার জামান বাবলুকে গুলি...

বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের সাত জেলায় বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার...

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে সাদিক হোসেন তাজুন (১১)...

চট্টগ্রামে লিফটের গর্তে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে চকবাজার থানায় বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী...

লামায় তীব্র গরমে হিটস্ট্রোকে হাসপাতালে ভর্তি ১৮ শিক্ষার্থী

বান্দরবানের লামা উপজেলায় তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমে হিটস্ট্রোকে...

একনেকে চসিকের পরিচ্ছন্নকর্মী নিবাসসহ ১৪ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৪টি প্রকল্প...

আরও পড়ুন

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...

জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি

অতিথি লেখক: কল্যাণ বড়ুয়া মুক্তা ।  জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি দেখার সু‌যোগ হ‌য়ে‌ছে। র‌বিবার (৬ এ‌প্রিল ) ভো‌রে টো‌কিও আরআরকে হেড়...

রবিরশ্মি’র “প্রেমে ধন্য কর” শীর্ষক রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা ও আলোচনা সভা

রবিরশ্মি, চট্টগ্রাম শাখার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও নব নির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক উপলক্ষে গত ২৮ মার্চ শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল...