বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

ডিসেম্বরে নির্বাচনের টার্গেট নিয়েই তফসিল ঘোষণা: ইসি আনোয়ারুল

চট্টগ্রাম নিউজ ডেক্স:

ডিসেম্বর টাইমলাইন যদি ধরি তা হলে আপনারা একটা হিসাব করতে পারেন। ২০২৫ সালের ডিসেম্বর টার্গেট করেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। ডিসেম্বর সামনে রেখে ভোট করতে গেলে আগামী জুলাই-আগস্ট থেকেই নির্বাচনের পূর্ণাঙ্গ প্রস্তুতি থাকবে কমিশনের।

রোববার (২৩ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এমন তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি বলেন, সরকারের তরফ থেকে আগামী ডিসেম্বর ও ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচনের কথা বলা হয়েছে। আমরা ডিসেম্বরকে টার্গেট করে নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি।

তফসিল কবে হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারাই হিসেব করেন।

সংসদ নির্বাচনে সাধারণত ৪০ থেকে ৪৫ দিন সময় ধরে তফসিল ঘোষণা করে ইসি। বিষয়টি উপস্থাপন করা হলে তিনি বলেন, তেমনই করতে হবে।

অন্য এক প্রশ্নের জবাবে এ নির্বাচন কমিশনার বলেন, আবারও আমি রিপিট করছি। এটা হলো ঐকমত্যের প্রশ্ন। এক্ষেত্রে তো প্রত্যেকটা আইন সংস্কারের বিষয়েও হয়তো ওনারা ঐকমত্য হবেন। পরে আমাদের যে প্রস্তুতিটা, সে প্রস্তুতির জন্য সময় লাগবে। এখন ধরেন, যদি আমি কালকেই ঐকমত্যের রেজাল্টটা পেয়ে যাই, তাইলে এক ধরনের টাইম আমি পাচ্ছি। আর যদি এটা বিলম্বিত হয় তাহলে আবার একটু কমে আসবে। তো সবকিছু মিলে আশা করি যে আমরা একটা যৌক্তিক সময়ের ভেতরেই তফসিল ঘোষণা করতে পারবো।

তফসিল ঘোষণা বা ভোট করার ক্ষেত্রে কোনো চাপ অনুভব করছেন কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো চাপ নেই আমাদের এবং চাপের কাছে আমরা নতি স্বীকার করবো না। গতকাল আমাদের সিইসি সাহেবের স্টেটমেন্ট আপনারা দেখেছেন। যেকোনো চাপ, ইনফ্লুয়েন্স, কোনো নির্দেশনা নিয়ে নির্বাচন কমিশন কাজ করবে না। আগেও আমরা বলেছিলাম, আমাদের একটাই কথা, যদি স্বাধীনভাবে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী নিরপেক্ষভাবে নির্বাচন করতে না পারি তাহলে হয়তো… এটা না করার কোনো সুযোগ নেই? করতেই হবে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য তালিকা না থাকায়...

মিরসরাইয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চুরির চেষ্টা, থানায় মামলা

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি শিল্পপ্রতিষ্ঠানে চুরির...

মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই, গ্রেপ্তার ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের...

অবশেষে উম্মোক্ত হলো সিজেকেএস জিমনেসিয়াম

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়াম ভবনটি ইনডোর গেমসের জন্য...

মিরসরাইয়ে হরিণের বাচ্চা উদ্ধার, বনে অবমুক্ত

মিরসরাইয়ে হরিণ জবাইয়ের ঘটনার পর এবার উদ্ধার করা হয়েছে...

পতেঙ্গায় কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ...

আরও পড়ুন

বৈসাবির আনন্দে ভাসছে পার্বত্য জনপদ

উৎসবে মেতেছে পার্বত্য জনপদ। পাহাড়িদের প্রধানতম সামাজিক ও ধর্মীয় উৎসব বৈসাবির আনন্দে ভাসছে গোটা অঞ্চল।ফুল বিজুর পর আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) চাকমাদের মূল বিজু।...

বৈশাখের এই আয়োজন অসাম্প্রদায়িক চেতনারই প্রতিফলন: প্রতিমন্ত্রী মীর হেলাল

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে বৈশাখের আয়োজন বাংলাদেশির অসাম্প্রদায়িক চেতনারই প্রতিফলন—এমন মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।তিনি বলেন,...

চট্টগ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রায় বর্ষবরণ

বর্ণাঢ্য শোভাযাত্রা আর উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিয়েছে চট্টগ্রাম।নানা রঙের সাজ, মুখোশ, প্ল্যাকার্ড আর ঐতিহ্যবাহী উপকরণের সমন্বয়ে বৈশাখী শোভাযাত্রা নগরজুড়ে...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...