বুধবার, ৫ আগস্ট ২০২৬

মহান মে দিবসের অতৃপ্ত প্রাপ্তি ও অজেয় ভাবনা

জয়নাল আবেদীন

মহান মে দিবস, ১৮৮৬ ইংরেজি সালে আমেরিকার শিকাগো শহরে অবস্থিত হে-মার্কেটের শ্রমিক সমাবেশে তৎকালীন মার্কিন সরকারের পুলিশ বাহিনী ও শিল্প মালিকদের পোষা গুন্ডা বাহিনী শ্রমিকদের উপর নির্বিচারে গুলি চালিয়ে ইতিহাসের এক নির্মম ও বর্বর হত্যা যজ্ঞ সংগঠিত করে।

দৈনিক ৮ ঘন্টা শ্রম ঘন্টা ও অন্যান্য অধিকারের দাবিতে মিলিত হওয়া উক্ত ঐতিহাসিক সমাবেশে তৎক্ষনাৎ ১১ জন শহীদ হন এবং বহু শ্রমিক আহত হন।

পরবর্তীকালে আমেরিকা সহ ইউরোপের বিভিন্ন দেশে অধিকার আদায়ের নিমিত্তে শ্রমিক আন্দোলন তীব্রতর হতে থাকে। একপর্যায়ে ১৮৮৯ ইংরেজি সালে ২০ দেশের সমাজকর্মী, শ্রমিক নেতা ও ট্রেড ইউনিয়নগুলোর এক আন্তর্জাতিক কংগ্রেসে পহেলা মে তারিখকে মে দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর থেকে পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনে মে দিবস অনুপ্রেরণা হিসেবে কাজ করে।

মে দিবস শ্রমিকদের কাছে এক জীবন্ত প্রেরণা। কালক্রমে আমেরিকা, ইউরোপ সহ পৃথিবীর বিভিন্ন শিল্পোন্নত বুর্জোয়া দেশসমূহে শ্রমিকদের দাবি দাওয়া মানতে বাধ্য হয়। বিশেষ করে মহামতী লেনিনের নেতৃত্বে রুশ বিপ্লবের পর পৃথিবীতে প্রথম শ্রমিক – কৃষকরাজ সমাজতান্ত্রিক রাষ্ট্র কায়েমের পর থেকে মে দিবসের তাৎপর্য বৃদ্ধি পেতে থাকে।

মে দিবস শ্রমিকদের জন্য একটি নিজস্ব প্রিয় দিবসে পরিণত হয় যা, আজও দেদীপ্যমান ও প্রাসঙ্গিক। মে দিবস শ্রমিকদের সাহসী করে, উজ্জীবিত করে। কুটচালে বিচক্ষণ তথাকথিত উন্নত দেশের শিল্প মালিকেরা শ্রমিক আন্দোলন ও বিক্ষোভের মুখে কিছু দাবি দাওয়া মানতে বাধ্য হলেও আমাদের দেশের মতো তৃতীয় বিশ্বের দেশসমূহে এখনো শ্রমিকদের অধিকার অধরা রয়ে গেছে। দেশের আয়ের অন্যতম উৎস গার্মেন্টস শ্রমিকেরা যখন নিজেদের রুটি-রুজির জন্য পথে নেমে আন্দোলন করে তখন মালিকের লেলিয়ে দেওয়া গুন্ডা বাহিনী ও পেটোয়া পুলিশ বাহিনীর গুলিতে অভাগা শ্রমিকরা প্রাণ হারান।

খুব বেশি সময় নয়, বিগত কয়েক মাস আগে মূল্যস্ফীতির কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় যখন গার্মেন্টস শ্রমিকরা স্বল্প বেতনে জীবন ধারণ করতে সক্ষম হচ্ছিলেন না তখন শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবীতে আন্দোলন সংগ্রাম শুরু করেন। বাচার এই লড়াইয়ের আন্দোলন একপর্যায়ে বিশাল রুপ ধারণ করে। সরকার ও মালিকপক্ষ বেকায়দায় পড়লে পুনরায় রাষ্ট্রের প্রত্যক্ষ মদদে পুলিশ নিষ্ঠুরভাবে আন্দোলন দমন করে। শ্রমিকরা কীভাবে দুবেলা খেতে পারবেন, কীভাবে তাদের সন্তানদের লেখাপড়া করাবেন, কীভাবে চিকিৎসার খরচ যোগাবেন এই ব্যাপারে মানবিকতার ধ্বজাধারী রাষ্ট্রনেতারা বিবেচনা করেন নাই বরং ভয় দেখিয়ে আঙ্গুল উঁচিয়ে বলেছেন কিসের আন্দোলন কিসের সংগ্রাম, এগুলো সব আমাদের বিরুদ্ধে চক্রান্ত ও ষড়যন্ত্র, ঘরে ফিরে যাও নইলে অবস্থা খারাপ হবে, কি নির্মম তামাশা।

ভাবতে অবাক লাগে শ্রমিকেরা যখন নিজেদের পেটের জন্য সংগ্রাম করেন, প্রাণ বিসর্জন দিতে কুন্ঠাবোধ করেন না, তখন বলা হয় এগুলো চক্রান্ত ও ষড়যন্ত্র। তথাকথিত ভালোর মুখোশধারী রাষ্ট্রযন্ত্রের চেহারা আজ উন্মোচিত। তাই নির্দ্বিধায় বলা যায় রাষ্ট্র শ্রমিকদের পাশে নেই, তারা ব্যাংক লুটেরা মালিক শিল্পপতিদের স্বার্থের পাহারাদার।

এবারের মে দিবসের তপ্ত দুপুরে যখন দেখি নারী শ্রমিকেরা এমন কি বৃদ্ধা মহিলাও মাথায় পাথর বোঝাই ঝুড়ি নিয়ে রাস্তার নির্মাণকাজে ব্যস্ত। ঘামে সারা শরীর জবজবে ভেজা, গোসলের মত অবস্থা। একদিন দেখলাম এক মহিলা শ্রমিক কাজের ফাঁকে তার শিশু সন্তানকে দুগ্ধ পান করাচ্ছেন। কি করুণ দৃশ্য। শুধু দুবেলা দুমুঠো ভাতের জন্য তাদের এরকম অমানবিক কঠোর পরিশ্রমের কাজ করতে হচ্ছে। আরো অবাক করা বিষয় হচ্ছে এই কষ্টকর কাজে নারী শ্রমিকদের দৈনিক মজুরি পুরুষ শ্রমিকদের অর্ধেক। কৃষিক্ষেত্রেও নারী শ্রমিকদের একই মজুরি। কি নির্মম পরিহাস। অথচ দেশের রাষ্ট্রনায়কও একজন নারী।একজন পুরুষ শ্রমিকের দৈনিক মজুরি যেখানে ৭০০-৮০০ টাকা সেখানে একজন নারী শ্রমিকের মজুরি ৩০০-৪০০ টাকা।

জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত “নারী” কবিতার উক্তি “আমার চক্ষে পুরুষ রমনী কোন ভেদাভেদ নাই। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যানকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধক তার নর”। রাজনৈতিক নেতারা, বুদ্ধিজীবিরা অহরহ তাদের ভাবনা, বক্তৃতার লেখায় কোটেশন হিসেবে এই উক্তিটিকে ব্যবহার করে থাকলেও বাস্তবে সম্পূর্ণ বিপরীত।

মহান মে দিবসের অমর নায়ক অগাস্ট স্পীজ ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে সাহসী নির্ভিক কন্ঠে বলেছিলেন আমাদের আজকের এই নিঃশব্দতায় একদিন তোমাদের আওয়াজ অপেক্ষা অধিক শক্তিশালী হবে। তাই কোন ভয় নেই, হতাশা নেই। এই সাহসী উচ্চারণকে পাথেয় করে আমাদের এগিয়ে যেতে হবে।

এবারের মে দিবসের ভাবনা হোক ছড়ানো ছিটানো, বহুধা বিভক্ত প্রগতিশীল বামশক্তির ঐক্যবদ্ধ নেতৃত্বে শ্রমজীবি, কৃষিজীবি শ্রমিকদের মধ্যে জাগরণ সৃষ্টি করতে হবে। লড়াই সংগ্রাম অব্যাহত রাখতে হবে, এর কোন বিকল্প নেই। মহান মে দিবস জিন্দাবাদ। জয় হোক মেহনতী মানুষের।

লেখক: সভাপতি, হাইদগাঁও কৃষক কল্যাণ সমিতি, পটিয়া।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরেছে পুলিশ

গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্ট এবং খাকি রঙের প্যান্টে ফিরেছে পুলিশের পোশাক। বুধবার (১ জুলাই) নতুন পোশাক পরে দায়িত্ব পালন করতে দেখা...

দিদিয়ের দ্রগবা: ফুটবলের বাইরে যুদ্ধক্লান্ত মানুষের শান্তির রূপকার

আইভরি কোস্ট একসময় পশ্চিম আফ্রিকার অন্যতম স্টেবল স্টেট এবং "রিজিওনাল ইকোনমিক পাওয়ার" হিসেবে পরিচিত ছিল।ঔপনিবেশিক-পরবর্তী যুগে কৃষিভিত্তিক অর্থনীতির দ্রুত সম্প্রসারণ, তুলনামূলক রাজনৈতিক স্থিতিশীলতা এবং...

আল-কিন্দির চিন্তাজগৎ: কসমিক হারমনি থেকে সঙ্গীততত্ত্ব

আবু ইউসুফ ইয়াকুব ইবন ইসহাক আল-কিন্দি (আল-কিন্দি) নবম শতকের একজন বিশিষ্ট আরব ফিলোসফার, বিজ্ঞানচিন্তক, পলিম্যাথ ও ইন্টেলেকচুয়াল থিওরিস্ট ছিলেন।আনুমানিক ৮০১ খ্রিস্টাব্দে ইরাকের ঐতিহাসিক...