রবিবার, ২৮ জুন ২০২৬

শুরু হয়েছে জব্বারের বলীখেলার বৈশাখী মেলা

মোহাম্মদ রিয়াদ হোসেন : স্টাফ করেসপন্ডেন্ট

চট্টগ্রামের লালদীঘি ময়দানে আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) থেকে শুরু হচ্ছে তিনদিনের বৈশাখী মেলা। কাল শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত হচ্ছে শত বছরের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলীখেলা। খেলা ও মেলার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।

দেশের বিভিন্ন স্থানে উৎপাদিত লোকজ পণ্য আসতে শুরু করেছে বৃহত্তম এই বৈশাখী মেলায়। লালদীঘির আশপাশের এলাকায় পসরা সাজাচ্ছেন প্রত্যন্ত অঞ্চল থেকে আসা দোকানিরা। ফুলের ঝাড়–, হাতপাখা, বেতের তৈরি খাঁচা কিংবা মাটির তৈরি তৈজসপত্র সবকিছুই সাজানো শুরু হয়েছে থরে থরে। পোড়ামাটির ফুলের টব, জগ, গ্লাস, শোপিস, হাতপাখা, শীতল পাটি, দা, বঁটি, খেলনা, টমটমের গাড়ি, শিমুল তুলা, সংসারের টুকিটাকি থেকে শুরু করে ফলসহ গাছের চারা বিক্রির জন্য নিয়ে এসেছেন প্রত্যন্ত অঞ্চলের বেপারী, দোকানি ও গৃহস্থরা। আগামী শুক্রবার অনুষ্ঠেয় জব্বারের বলী খেলাকে কেন্দ্র করে বসা এ মেলা এবার যেন একটু আগেভাগেই জমজমাট হয়ে উঠেছে।

গতকাল বুধবার থেকেই দেশের বিভিন্ন জায়গা থেকে পণ্য নিয়ে চট্টগ্রাম আসছেন সারা বছর ধরে মেলার প্রতীক্ষায় থাকা ক্ষুদ্র ব্যবসায়ীরা।

এবার আন্দরকিল্লা থেকে কোর্ট বিল্ডিং পর্যন্ত প্রধান সড়কে বৈশাখী মেলার স্টল না বসানোর পরামর্শ দিলেও ফুটপাত ও সড়কের কিছু অংশে ভাসমান দোকান বসতে দেখা যাচ্ছে।

সরেজমিন দেখা গেছে, কে,সি দে রোডে আগেভাগেই পছন্দের জায়গায় মাটির তৈরি তৈজসপত্রের স্টল বসিয়েছেন টাঙ্গাইলের গোবিন্দ। গত শনিবার বরিশাল থেকে ৭ জন মিলে নিয়ে এসেছেন ২৬ পদের জিনিস নিয়ে ।

তিনি জানান, বরিশাল থেকে ২৫ হাজার টাকা গাড়ি ভাড়া দিয়ে এসেছি শনিবার । এখানে আসা , বসা প্রতিদিনের বিভিন্ন খরচ মিলে অনেক টাকা খরচ হয়েছে। অন্যান্যবার ৫ থেকে ৬ দিন অবস্থান করলেও এবার ৩ দিনে মেলা হওয়ায় হতাশা প্রকাশ করেন এই বেপারী।

অপরদিকে ঢাকা থেকে বেপারীর সাথে আসা শাকিল রহমান জানান, ১৫০ পদের মাটির তৈরি তৈজসপত্র নিয়ে ৪ দিন আগে‌ চট্টগ্রামে এসেছেন তারা। দেশের বিভিন্ন জায়গা থেকে প্রায় দেড় লক্ষ টাকার জিনিস এনেছে। সাথে রয়েছেন আরো‌ ৬ জন । প্রথমবারের মেলায় আসা ও চট্টগ্রাম শহর ঘুরে দেখাসহ ভালো একটা কিছু আশা করেন তিনি ।

অপর দিকে সাভার, গাজীপুরসহ বিভিন্ন এলাকা থেকে মৃৎশিল্পীরা ট্রাকে ট্রাকে পোড়ামাটির সামগ্রী নিয়ে এসেছেন মেলায়। তারা মাটির তৈরি ফুলদানি, ব্যাংক, কলসিতে রং করার কাজে ব্যস্ত সময় পার করছেন।

বিক্রেতাদের শঙ্কা বৃষ্টি, কালবৈশাখী ঝড় ও কয়েক স্তরের চাঁদাবাজি নিয়ে।

 

কথা হয় আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের সামনে বাঁশের তৈরি বিভিন্ন হস্তশিল্পের পসরা নিয়ে বসা রহমান শরীফের সঙ্গে। তিনি জানান, নরসিংদী জেলার জুহুরিয়াকান্দা এলাকা থেকে ১২ জনের একটি দল এসেছে স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন ধরনের সামগ্রী নিয়ে। এর মধ্যে রয়েছে বাঁশের তৈরি কুলা, ডালা, টুকরি, চাটাই, চালুনি, হাতপাখা, ঝুঁড়িসহ বিভিন্ন গৃহস্থালি পণ্য। প্রতিবছর এই মেলার জন্য ৬ মাস ধরে প্রস্তুতি নেন তারা। মেলা শুরুর আগেই এসে যান চট্টগ্রাম। মমতাজ আলী বলেন, প্রায় দেড় যুগ ধরেই প্রতিবছর জব্বারের বলীখেলা উপলক্ষে আয়োজিত এই মেলায় আসেন তারা।

বলীখেলার মূল পর্বের উদ্বোধন করবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ। বিজয়ী বলীদের হাতে পুরস্কার তুলে দেবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি থাকবেন বলীখেলার পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান গ্রামীণফোনের কর্মকর্তারা।

বলীখেলা আয়োজক কমিটির সদস্যসচিব, আবদুল জব্বার সওদাগরের নাতি শওকত আনোয়ার বাদল জানিয়েছেন, প্রতিবছরের মত এবারও ১১ থেকে ১৩ বৈশাখ অনুষ্ঠিত হবে বৈশাখী মেলা।

তিনি বলেন, “আবদুল জব্বারের বলীখেলা চট্টগ্রামের ইতিহাস, সংস্কৃতির সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িত। জব্বারের এ বলীখেলা এখন চট্টগ্রামবাসীর প্রধান বিনোদনের অংশ। “তাই এখানে ঐতিহাসিক বলীখেলা ও বৈশাখী মেলাকে ঘিরে জনসাধারণ ও যানবাহনের নির্বিঘ্নে চলাচলের জন্য আন্দরকিল্লা থেকে কোর্ট বিল্ডিং পর্যন্ত প্রধান সড়কে মেলার স্টল না বসানোর পরামর্শ দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।”

শওকত বলেন, “বৈশাখী মেলাকে ঘিরে স্টল ও দোকানের স্থান বিক্রি, দখল চাঁদাবাজির বিরুদ্ধে মরহুম আবদুল জব্বারের পরিবার সবসময় প্রতিবাদ করে আসছে। এবারও দোকান-বিক্রি ও দখল, চাঁদাবাজির বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে বলে কয়েক দফা বৈঠকে জানানো হয়েছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাক্কানী ক্রিকেট ক্লাব এবং সিটি কর্পোরেশন মাস্টার্সের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

প্রবাহ কোচিংয়ের এইচএসসি বিশেষ কোচিং ও মডেল টেস্টের সমাপনী, মেধাবীদের পুরস্কার প্রদান

চট্টগ্রামের প্রবাহ কোচিং সেন্টারের প্রধান কার্যালয় চকবাজার শাখায় অনুষ্ঠিত...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব, ফুটবল খেলোয়াড় বাচাই কার্যক্রম শুরু

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি...

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ রবিবার সকালে, খেলা দেখবেন যেভাবে ?

এরই মধ্যে দুই ম্যাচ জিতে গ্রুপ জে-র শীর্ষস্থান নিশ্চিত...

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক...

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক...

আরও পড়ুন

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার চারদিন পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে...

চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রাম নগরের কদমতলীর ধনিয়ালাপাড়া এবং রাউজানের নোয়াপাড়ায় সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) নগরীর ধনিয়ালাপাড়া ও রাউজান উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।ধনিয়ালাপাড়ায়...

আনোয়ারায় পিতার মরদেহ দাফন করতে গিয়ে হামলার শিকার ভাই-বোন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কবরস্থানে পিতার মরদেহ দাফন করতে গিয়ে প্রতিবেশীদের হামলার শিকার হয়েছেন মৃতের ছেলে ও মেয়ে। এ ঘটনায় দায়ের করা মামলায় এক আসামিকে...

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ আটক ২১

মায়ানমারে পাচারকালে ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্টসহ ২টি ফিশিং বোট জব্দ এবং ২১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ...