সোমবার, ২৭ জুলাই ২০২৬

র‍্যাবের অভিযানে আনোয়ারার হত্যা মামলার আসামীসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে পৃথক দুটি হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭)। এরমধ্যে একজন গ্রেপ্তার এড়াতে সিলেটে আত্মগোপনে চলে যান। আরেকজন লুকিয়ে ছিলেন চট্টগ্রামে। তবে শেষ পর্যন্ত র‍্যাবের অভিযানে ধরা পড়েছেন আত্মগোপনে থাকা এই দুই আসামী।

বুধবার (২৩ এপ্রিল) র‌্যাবের চালানো পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— মো. নয়ন (৩২) এবং মো. আমির হোসেন (৩১)। এর মধ্যে নয়ন আনোয়ারার মাহাতা এলাকার মো. হাসানের ছেলে। আর আমির নোয়াখালী সদরে দানা মিয়ার বাজার এলাকার আবু বকর ছিদ্দিকের ছেলে।

র‌্যাব জানায়, গত ১৮ মার্চ আনোয়ারায় ছুরিকাঘাতে মোহাম্মদ মানিক খুন হয়। ওই ঘটনায় আনোয়ারা থানায় হত্যা মামলা দায়ের করে নিহতের ভাই মোহাম্মদ বাবু প্রকাশ বাবুল। নয়ন ওই মামলার দুই নম্বর আসামি। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সিলেট নগরের শাহপরাণ থানার খাদিমনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পৃথক আরেক অভিযানে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে নগরের পাহাড়তলী এলাকা থেকে মো. আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। সে গত ৯ এপ্রিল কোতোয়ালী থানায় দায়ের হওয়া সড়ক পরিবহন আইনের মামলায় ‘সন্দেহভাজন’ পলাতক আসামি।

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানিয়েছেন, পৃথক অভিযানে হত্যা মামলার দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...