রবিবার, ১৬ আগস্ট ২০২৬

গণসংগীত উৎসবের পর্দা নামলো

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে তিন দিনব্যাপী চতুর্থ জাতীয় গণসঙ্গীত উৎসবের পর্দা নামলো রবিবার। বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদের আয়োজনে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে সারাদেশের ৩২ টি দল ও মোট ছয়শ শিল্পীর অংশগ্রহণে এবারের উৎসব ছিল প্রাণবন্ত। সমাপনী দিন রাতে জাতীয় সংগীতের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি হয়।

রবিবার সমাপনী অধিবেশনে সম্মিলিত সাংস্কৃকিত জোটের সভাপতি এবং উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক, লেখক ও গবেষক গোলাম কুদ্দুছ বলেন, জাতীয় গণসঙ্গীত উৎসব আগের তিনবার ঢাকায় আয়োজন করা হয়েছে। ঢাকার বাইরে এবারই প্রথম চট্টগ্রামে উৎসবের আয়োজন করা হলো।

সফল আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ। চট্টগ্রামের পর সকল বিভাগীয় শহরে উৎসবের আয়োজন করতে চাই। যতদিন শ্রেণি বৈষম্য থাকবে, সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে না ততদিন গণসঙ্গীতের প্রয়োজনীয়তা থাকবে। রাষ্ট্রভাবনা ও সমাজ ভাবনা না থাকলে প্রকৃত শিল্পী হওয়া সম্ভব না। রাজনৈতিক পরিচয় অবশ্যই থাকতে হবে।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, এখন আমাদের প্রয়োজন সাংস্কৃতিক জাগরণ। এতে অন্যতম প্রাণশক্তি হবে গণসঙ্গীত।

সমাপনী অধিবেশনে উপস্থিত ছিলেন চতুর্থ জাতীয় গণসঙ্গীত উৎসব উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক ডা. একিউএম সিরাজুল ইসলাম, বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ও উৎসব উদযাপন কমিটির প্রধান সমন্বয়কারী মানজার চৌধুরী সুইট, উৎসব উদযাপন কমিটির যুগ্ম সমন্বয়ক শিল্পী শ্রেয়সী রায়, সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক আবুল ফারাহ্ পলাশ।

রবিবার বিকেলের অধিবেশনে দলীয় সঙ্গীত পর্বে গারো গান পরিবেশন করে নেত্রকোনার ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমি, বঙ্গবন্ধুকে নিবেদিত গান পরিবেশন করে চাঁদপুরের দল সপ্তসুর, মুকুন্দ দাসের গান পরিবেশন করে মুন্সীগঞ্জের দল অন্বেষণ, মুক্তিযুদ্ধের গান পরিবেশন করে ঢাকার দল স্বভূমি লেখক-শিল্পী কেন্দ্র, কাজী নজরুল ইসলামের সাম্যের গান পরিবেশন করে ঢাকার দল ক্রান্তি শিল্পীগোষ্ঠী, রবীন্দ্রনাথ ঠাকুরের দেশের গান পরিবেশন করে চট্টগ্রামের জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, চট্টগ্রাম অঞ্চলের ভাষায় গণমানুষের গান পরিবেশন করে চট্টগ্রামের স্বরলিপি সাংস্কৃতিক ফোরাম এবং অশোক সেনগুপ্তের গান পরিবেশন করে চট্টগ্রামের আওয়ামী শিল্পীগোষ্ঠী। প্রাপণ একাডেমির শিশু কিশোরদের যুদ্ধ বিরোধী নৃত্য দর্শকদের মন ছুঁয়ে যায়। শুক্রবার সকালে শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে উৎসবের উদ্বোধন হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালের নবনির্মিত...

সংসদে ১০ বছরের জ্বালানি সমস্যা সমাধানের পরিকল্পনা তুলে ধরবো: প্রধানমন্ত্রী

দেশের জ্বালানি সমস্যা আগামী ১০ বছরে কীভাবে সমাধান করা হবে, সেই পরিকল্পনা আগামী ২৭ আগস্ট সংসদ অধিবেশনে জনগণের সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন...

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি মার্কিন বিনিয়োগকারীদের সরকারি সহায়তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার...

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...