শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

নানিয়াচরে আস্থা প্রকল্পের ইয়ুথ সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় আস্থা প্রকল্পের ৪র্থ ত্রৈ-মাসিক ইয়ুথগ্রুপ সক্রিয়-করণ সভা  অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে এ সভা  অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রকল্পের ইয়ুথগ্রুপের যুগ্ম আহবায়ক  হালিমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর সদর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান  বাপ্পী চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আস্থা প্রকল্পের জেলা সমন্বয়ক  বিপ্লব চাকমা ও মনিটরিং ও রিপোর্টিং অফিসার  রত্ন জ্যোতি চাকমা।

সুইস এম্বেসি, বাংলাদেশ-এর অর্থায়নে আস্থা প্রকল্পটি স্থানীয় উন্নয়ন সহযোগি সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস রাঙ্গামাটি পার্বত্য জেলার দশটি উপজেলায় বাস্তবায়ন করছে। প্রকল্পটি অক্টোবর ২০২৩ থেকে শুরু হয়ে মার্চ ২০২৬ খ্রীঃ শেষ হওয়ার কথা রয়েছে। প্রকল্পের ফিল্ড অফিসার  রবীন চন্দ্র চাকমা স্বাগত বক্তব্যে বলেন,“ আস্থা প্রকল্পের মূল উদ্দেশ্য যুব ক্ষমতায়ন। এ প্রকল্পের মাধ্যমে তৃণমূল পর্যায়ে একটি সহনশীল সমাজ নির্মাণে যুবাদের ভূমিকা রাখা, বয়স্কদের সাথে যুবদের সংযোগ ঘটিয়ে যুব নেতৃত্বের বিকাশ ঘটানো ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ২০১৭ সালের যুবনীতির আলোকে যুবদের দেশের সামগ্রিক উন্নয়নের মূল ধারায় নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করা হবে। তাছাড়া, যুব ক্ষমতায়ন করতে গিয়ে প্রকল্প থেকে যুবদের সুশাসন, নাগরিক অধিকার, তথ্য-অধিকার ও যুবনীতি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে।”

প্রধান অতিথি নানিয়ারচর সদর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান বাপ্পী চাকমা বলেন,“স্বেচ্ছাসেবামূলক কাজগুলো প্রবীণরা পারেনা, যুবারাই পারে। নানিয়ারচরে ঘরে ঘরে অনেক আইএ, বিএ পাশ যুবব-যুবতী রয়েছে। তারা আস্থা প্রকল্পের মত সমাজ ও দেশের কল্যাণে স্বেচ্ছাসেবামূলক কাজে যুক্ত হয়ে নিজের পরিচিতি এবং অভিজ্ঞতা বাড়াতে পারে এবং সমাজ দেশে অবদান রাখতে পারে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধার...

জেলার সরকারি কাজ তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

দেশের ৬৪ জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর...

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ...

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮)...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায়...

আরও পড়ুন

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮) নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের...

ফটিকছড়িতে পুকুরে ডুবে একই মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের...

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কালা মোবারকসহ গ্রেপ্তার ৪, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর বড় সাজ্জাদ বাহিনীর সহযোগী ও একাধিক হত্যা মামলার আসামি মোবারক হোসেন ওরফে ‘কালা মোবারক’সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার...

চট্টগ্রামে চোরাই স্মার্টফোনসহ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ১১টি বিভিন্ন মডেলের চোরাই স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চোরাই মোবাইল ফোন ক্রয়-বিক্রয়কারী সিন্ডিকেটের তিন সদস্যকে গ্রেপ্তার...