শুক্রবার, ৮ মে ২০২৬

কুতুবদিয়ায় ছুরিকাঘাতে যুবক খুন

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের কুতুবদিয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ফরহাদ হোসেন (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের শান্তিবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফরহাদ হোসেন আলী আকবর ডেইল ইউনিয়নের আবদুল হাদি শিকদার পাড়া গ্রামের মোহাম্মদ আরফাতের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে হামিদা বেগমের বাড়িতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে শিশুরোধে একটি সভার আয়োজন করা হয়। উক্ত সভায় ৫০ জন মহিলা ও ৫০ জন পুরুষের পাশাপাশি স্থানীয় ইউপি সদস্য ও মহিলা সদস্যকে আমন্ত্রণ জানানো হয়। ইউপি সদস্য মোশাররফ হোসেন উপস্থিত হয়ে তাকে না জানিয়ে এই বাড়িতে কেন সভার আয়োজন করা হয়েছে তা নিয়ে কথা-কাটাকাটি হয়। সভা শেষে তার লোকদের আগে ভাতের প্যাকেট বিতরণ নিয়ে আবার কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে মেম্বার মোশাররফের নেতৃত্বে ৮/১০ লোক নিয়ে তাদের উপর হামলা চালায় তাদের ছুরিকাঘাতে ফরহাদ হোসেন নামে এক যুবক নিহত হয়।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির জানান, আলী আকবর ডেইল ইউনিয়নে শান্তি বাজার এলাকায় একটি এনজিওর সভায় কথা-কাটাকাটি জেরে ছুরিকাঘাতে ফরহাদ হোসেন নামে এক যুবক নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িতদের আটক করার জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে সড়কের নিরাপত্তা বেষ্টনী কেটে ব্রিজ নির্মাণ, ২৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক প্রতিরক্ষায় নির্মিত সড়ক ও জনপথ (সওজ)...

চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।...

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

হাওর অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ...

এদেশের হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সকলের নিরাপত্তা নিশ্চিতে আমাদের দায়িত্ব নিতে হবে

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক...

নতুন কুঁড়ি স্পোর্টস এর চট্টগ্রাম পর্ব, ফুটবল ও ক্রিকেট সেমিফাইনাল সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর...

চকরিয়ায়  ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

কক্সবাজারের চকরিয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত...

আরও পড়ুন

বোয়ালখালীতে সড়কের নিরাপত্তা বেষ্টনী কেটে ব্রিজ নির্মাণ, ২৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক প্রতিরক্ষায় নির্মিত সড়ক ও জনপথ (সওজ) বিভাগের গাইড ওয়াল কেটে খালের ওপর লোহার ব্রিজ নির্মাণ করায় প্রবাসী মো মো. জাহাঙ্গীর আলম...

চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে দেশের চার জেলায় পাঁচটি নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ...

এদেশের হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সকলের নিরাপত্তা নিশ্চিতে আমাদের দায়িত্ব নিতে হবে

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা ও নাগরিক অধিকার...

নতুন কুঁড়ি স্পোর্টস এর চট্টগ্রাম পর্ব, ফুটবল ও ক্রিকেট সেমিফাইনাল সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম পর্বের ৬ষ্ঠ দিনে ফুটবল ও ক্রিকেটের সেমিফাইনাল সম্পন্ন হয়েছে। একই দিনে সিজেকেএস সুইমিং পুলে...