বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

রোজা রাখলে মানবদেহের যেসব উপকার হয়

অনলাইন ডেস্ক

রোজা রাখলে শরীর নানাভাবে উপকৃত হয়ে থাকে। অনেকেরই হয়তো জানা নেই কীভাবে রোজা শরীরের নানাবিধ উপকার করে থাকে।

বিশেষজ্ঞদের মতে, ওজন কমানো থেকে শুরু করে দীর্ঘমেয়াদি বিভিন্ন রোগ সারানোর পাশাপাশি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে রোজা রাখলে। এ ছাড়াও শরীরে বয়সের ছাপও পড়ে না রোজা রাখলে। জেনে নিন আরও যেসব উপকার মেলে রোজা থেকে-

ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে

বিশ্বজুড়ে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। তাই সুস্থ থাকার জন্য রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা জরুরি। বিশেষজ্ঞরা বলছেন, রোজা রাখলে তা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।

অনেকগুলো গবেষণায়ই উঠে এসেছে এমন তথ্য। রোজা রাখলে শরীরে ইনসুলিনের কার্যকারিতে বাড়ে। যে কারণে কমে ইনসুলিন রেজিস্টেন্স। যারা ইতোমধ্যেই ডায়াবেটিসে আক্রান্ত, তারা চিকিৎসকের পরামর্শ নিয়েই রোজা রাখবেন এবং সে অনুযায়ী খাবার খাবেন।

প্রদাহ কমাতে কাজ করে

বিভিন্ন ধরনের সংক্রমণের সঙ্গে লড়াই করার সময় শরীরে প্রদাহ তৈরি হয়। আবার অনেকের শরীরে প্রদাহ তৈরির কারণও খুঁজে পাওয়া যায় না। যাদের হার্টের অসুখ, ক্যান্সার, রিউম্যাটয়েড আর্থ্রাইটিস ইত্যাদি ধরনের অসুখ রয়েছে তাদের ক্ষেত্রে প্রদাহ হওয়ার আশঙ্কা বেশি। নিয়মিত রোজা রাখলে প্রদাহের আশঙ্কা কমে এমন তথ্য মিলেছে বিভিন্ন গবেষণায়।

রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে

পৃথিবীতে যত মানুষ প্রতিদিন মৃত্যুবরণ করছেন তাদের মধ্যে হার্টের অসুখ বা কার্ডিওভাস্কুলার ডিজিজে আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি।

এক্ষেত্রে সমস্যার মূল কারণ হলো হাই ব্লাড প্রেশার, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইডস। রোজা রাখলে কমে আসে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইডস, হাই ব্লাড প্রেশার ইত্যাদি সমস্যা এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।

মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করে

আমাদের বেশিরভাগ কাজ কিংবা সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে আমাদের মস্তিষ্কই। আপনার মস্তিষ্কের ক্ষমতা যত বৃদ্ধি পাবে, ততই আপনি হয়ে উঠবেন অনন্য। আর এই কাজে আপনাকে সাহায্য করবে রোজা পালনের মতো অভ্যাস। রোজা রাখলে মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি হয়। মস্তিষ্ক সঠিকভাবে কাজ করতে পারে। সেইসঙ্গে এর গঠনগত পরিবর্তনও হয়।

ওজন নিয়ন্ত্রণে রাখে

ওজন কমানোর জন্য নানা প্রচেষ্টা থাকার পরও ওজন কমে না অনেকের। রমজান মাসে সেই সুযোগ কাজে লাগাতে পারেন। পুরো মাস রোজা রাখলে স্বাস্থ্যকর উপায়েই কমবে ওজন। সুফল পাবেন দ্রুতই।

কারণ এসময় প্রতিদিন রোজা রাখার কারণে শরীরে ক্যালোরির ঘাটতি হবে। ফলে ফ্যাট পুড়বে দ্রুত। কমে আসবে ওজন। পবিত্র রমজান এভাবেই শরীর ও মনে প্রশান্তি নিয়ে আসে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

সচিবালয়ে দিনের কর্মসূচি শুরু করার আগেই তিনজন প্রতিবন্ধীর হাতে...

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে...

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ...

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে...

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

আরও পড়ুন

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে বড় সাজ্জাদ। তার প্রধান সহযোগী হিসেবে কাজ করতো ডেভিড ইমন।এছাড়া গ্যাংটির আরেক সদস্য রায়হান দীর্ঘদিন...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করছে সরকার। এ লক্ষ্যে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের...

৩১ জুলাই শিল্পকলা একাডেমি চট্টগ্রামে  শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’র প্রিমিয়ার শো

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার শো আগামী ৩১ জুলাই শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম’র গ্যালারী হলে অনুষ্ঠিত হবে।নির্মাতা শ্যামল চৌধুরী’র...

রথযাত্রা এখন সর্বজনীন উৎসবে রূপ নিয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

চট্টগ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখরিত হয়েছে রাজপথ। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে নগরের নন্দনকানন রথের পুকুর পাড়...