মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

নগরীতে পৃথক অভিযানে গাঁজাসহ ৩ মাদকসেবী আটক, ৩ জনের কারাদণ্ড-অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীতে পৃথক অভিযানে গাঁজাসহ ৩ মাদকসেবীকে আটক করা হয়েছে। এ সময় তিন মাদক সেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে ৩৩ গ্রাম গাঁজা ও ড্যান্ডি (এক ধরনের মাদক) জব্দ করা হয়।

শনিবার (১১ মে) বিকেলে নগরীর ২নং গেইট, ষোলশহর রেলস্টেশন ও রেললাইনের আশেপাশের এলাকায় থেকে তাদের আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা।

যৌথ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম চান্দগাঁও সার্কেল ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান এর নেতৃত্বে অভিযানে অংশ নেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর প্রতিনিধিদল ও পাঁচলাইশ থানা পুলিশ।

অভিযানে আটক ব্যক্তিরা হলেন- মো. আলগীরের ছেলে রুবেল (২২), জয়নাল আবেদীনের ছেলে মোহাম্মদ জহিরুল ইসলাম (৩৬) ও মো: সুমন (৩০)। এরা সকলে নগরীর ২নং গেইট, ষোলশহর রেলস্টেশন এলাকার বাসিন্দা। অভিযানে রুবেল এর কাছে আনুমানিক ১৮ গ্রাম ও জহিরুল ইসলামের কাছে ৩ গ্রাম গাঁজা এবং সুমন এর কাছে ১২ গ্রাম ড্যান্ডি পাওয়া যায়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান বলেন,
‘আটক তিন মাদকসেবীরা তাদের অপরাধ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রুবেলকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, সুমন (৩০) কে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা অর্থদণ্ড এবং মোহাম্মদ জহিরুল ইসলামকে (৩৬) তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরও জানান, অর্থদণ্ড তাৎক্ষণিক আদায় করা হয়। ধৃত আসামীদের কারা পরোয়ানামূলে কারাগারে প্রেরণ করা হয়। এবং আসামীদের কাছে প্রাপ্ত মাদক প্রকাশ্যে ঘটনাস্থলেই পুড়িয়ে বিনষ্ট করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পেকুয়ায় গভীর রাতে উপকূলীয় বেড়িবাঁধ কাটার চেষ্টা, স্কেভেটরসহ ১৫টি পাইপ জব্দ

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায় গভীর রাতে...

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আরও পড়ুন

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখতে। যা নিশ্চিত করবে আমাদের...

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

শিল্পায়নের সঙ্গে পরিবেশ সুরক্ষার সমন্বয় ঘটিয়ে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোকে সবুজ, আধুনিক ও বিনিয়োগবান্ধব শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ সোমবার দুপুরে...

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন কারনে বর্তমানে জেনারেশন বাহিত জ্ঞান অনেক কমে গেছে। পূর্ববর্তীদের কাছ থেকে অনেকাংশে আলাদা জীবন যাপন...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...