মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

কালুরঘাট সেতু নিয়ে মানববন্ধন, ২ দফা দাবি

বোয়ালখালী প্রতিনিধি।

কালুরঘাট সেতু চালু ও দ্রুত নতুন সেতু বাস্তবায়নের দাবিতে মানববন্ধনের আয়োজন করে বোয়ালখালী স্টুডেন্টস’ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।

শনিবার (১১ মে) বিকাল ৩টায় কালুরঘাটের পূর্বপারে সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে “অনতিবিলম্বে যান চলাচলের জন্য বর্তমান কালুরঘাট সেতু চালু ও দ্রুত নতুন সেতু বাস্তবায়ন” এই ২ দফা দাবি নিয়ে এ মানববন্ধন আয়োজিত হয়।

বক্তব্যে তারা বলেন, ফেরিঘাটের চলাচলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা সহ “২দফা” দাবি পূরণে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ এবং যতদিন পর্যন্ত সুষ্ঠু পদক্ষেপ নেওয়া হবেনা এ মানববন্ধন চলতে থাকবে ।

অ্যাসোসিয়েশনের ছাত্র উপদেষ্টাদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বোরহান উদ্দিন এমরান, সুপ্রিম কোর্টের আইনজীবী আবু তৈয়ব কিরণ, স্যার আশুতোষ সরকারি কলেজের প্রভাষক আদনান হায়দার। আরও বক্তব্য রাখেন সভাপতি শেখ মোহাম্মদ হেলাল, সাধারণ সম্পাদক ছৈয়দ ইসমাইল ইফতি, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ও জান্নাতুল ফেরদৌস সায়মাসহ সংগঠনের অনান্য সদস্যবৃন্দ।

এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন হতে বক্তব্য রাখেন নাজিম উদ্দিন, আতিকুর রহমান আতিক, মোশরাফুল হক, কামাল উদ্দিন, ইকবাল হোসেন, জামাল তালুকদার প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পেকুয়ায় গভীর রাতে উপকূলীয় বেড়িবাঁধ কাটার চেষ্টা, স্কেভেটরসহ ১৫টি পাইপ জব্দ

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায় গভীর রাতে...

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আরও পড়ুন

পেকুয়ায় গভীর রাতে উপকূলীয় বেড়িবাঁধ কাটার চেষ্টা, স্কেভেটরসহ ১৫টি পাইপ জব্দ

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায় গভীর রাতে সরকারি উপকূলীয় প্রতিরক্ষা বেড়িবাঁধ কেটে পানি চলাচলের জন্য পাইপ (স্থানীয়ভাবে ‘নাসি’) বসানোর চেষ্টার অভিযোগ উঠেছে।...

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...