বুধবার, ২৬ আগস্ট ২০২৬

কর্ণফুলীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এস্কেভেটর ও বালি জব্দ

তিন প্রতিষ্ঠানকে জরিমানা-৩ লাখ

নিজস্ব প্রতিবেদক

কর্ণফুলী উপজেলার শিকলবাহা খাল তীরে অবৈধভাবে বালু উত্তোলন করে স্তূপ করে রাখার দায়ে তিন প্রতিষ্ঠান তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১ লাখ ৩০ হাজার ঘনফুট বালি ও দুটি এস্কেভেটর জব্দ করা হয়।

রোববার (১২ মে) দুপুর ১টার দিকে উপজেলার শিকলবাহা ভেল্লাপাড়া ক্রসিং এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন সিএমপি কর্ণফুলী থানার পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।

অভিযানের প্রাপ্ত তথ্য সূত্রে জানা যায়, ভেল্লাপাড়া ব্রিজের নিচে অবৈধভাবে বালু উত্তোলন করে স্তূপ করে রাখার অপরাধে এলবি এন্টারপ্রাইজের প্রোপাইটার প্রজ্ঞা জ্যোতি বড়ুয়া, ফতেহ আলী শাহ এন্টারপ্রাইজ মালিক নুরুল ইসলাম ও সরওয়ার কর্পোরেশন এর মালিক আবু সাদাত সায়েমসহ তিন প্রতিষ্ঠানের মালিক কে এক লাখ টাকা করে মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়। একই সময়ে ১ লাখ ৩০ হাজার ঘনফুট বালি ও দুটি এস্কেভেটর জব্দ করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী বলেন, ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অবৈধভাবে বালি উত্তোলন করে বিক্রির উদ্দেশ্যে খাল পাড়ের জমিতে স্তূপ করে রাখার অপরাধে তিন ব্যক্তি কে তিন লাখ টাকা জরিমানা করে দুই এস্কেভেটর ও বালি জব্দ করা হয়েছে।’

ম্যাজিস্ট্রেট আরও বলেন, ‘পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজার মালিক বা অবৈধভাবে বালু উত্তোলনকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সব সময় সতর্ক দৃষ্টি রাখছে উপজেলা প্রশাসন।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...