রবিবার, ২৩ আগস্ট ২০২৬

চকরিয়ায় পর্যটকদের আস্থার স্থান “নিভৃতে নিসর্গ”

মোহাম্মদ রিদুয়ান হাফিজ

মাতামুহুরী নদীর কূল ঘেষে বেশ কয়েকটি সুউচ্চ পাহাড়। পাহাড়ের মাঝখানে মাটি কেটে সৃষ্টি করা হয়েছে লেক। এই লেকে রাখা হয়েছে ছোট ছোট বোট। রয়েছে কায়াকিংয়ের ব্যবস্থাও। নৌকায় করে শ্বেত পাথরে যাওয়ার জন্য রাখা হয়েছে ৮-১০টি নৌকা। এছাড়াও রয়েছে রাত্রিযাপনের ব্যবস্থা। বলছিলাম, কক্সবাজারের চকরিয়ার নদী ও পাহাড় বেষ্টিত ‘নিভৃত নিসর্গ’ পার্কের কথা। বর্তমানে বিপুল পর্যটক টানছে এই ‘নিভৃত নিসর্গ’ পার্কটি।ফলে পর্যটকদের আস্থার স্থান হচ্ছে”নিভৃতে নিসর্গ “।

কক্সবাজারের সমুদ্র সৈকত ছাড়াও নদী ও পাহাড় বেষ্টিত চকরিয়ার ‘নিভৃত নিসর্গ’ পার্কে দর্শনার্থীদের সমাগম থাকে লক্ষ্যনীয়।

জানা গেছে, ২০২০ সালের ২৬ ডিসেম্বর উপজেলার সুরাজপুর-মানকিপুর ইউপির মাতামুহুরী নদীর কূল ঘেষে বেশ কয়েকটি সুউচ্চ পাহাড় ও লেক নিয়ে ‘নিভৃত নিসর্গ’ পার্কের উন্নয়ন কাজের উদ্বোধন করেন তৎকালীন কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন। পরে তৎকালীন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ সামশুল তাবরীজ এই পার্ককে একটি বিনোদন স্পর্টে রুপান্তরিত করেন। এরপর থেকে এই পার্কে স্থানীয়রা ছাড়াও দেশের বিভিন্ন জায়গা থেকে আসতে থাকে দর্শনার্থীরা। বর্তমানে পার্কটিকে আরো আধুনিকায়ন করতে কাজ করছেন বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম ।

এছাড়াও ‘নিভৃত নিসর্গ’ এলাকায় দর্শনার্থীরা যাতে ভিন্ন রকমের বিনোদন পান সেজন্য বেশ কয়েকটি পাহাড়ের মাঝখানে মাটি কেটে লেক সৃষ্টি করা হয়েছে। এই লেকে রাখা হয়েছে ছোট ছোট বোট। কায়াকিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে। ‘নিভৃত নিসর্গ’ থেকে নৌকায় করে শ্বেত পাথরে যাওয়ার জন্য ৮-১০টি নৌকা রাখা হয়েছে। এছাড়াও রয়েছে রাত্রিযাপনের ব্যবস্থা।

সরেজমিনে দেখা গেছে, ঈদের দ্বিতীয় দিন থেকে বিনোদনপ্রেমীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ‘নিভৃত নিসর্গ’ পার্ক। শিশু-কিশোর এবং নারী-পুরুষসহ বিভিন্ন এলাকায় থেকে আসা বিনোদনপ্রেমীদের আনাগোনা লক্ষ্যনীয় হয়ে উঠেছে পার্কটি। কেউ পুরো পরিবার নিয়ে নৌকায় চড়ে শ্বেত পাথর দেখার জন্য ছুটে যাচ্ছেন। আবার কেউ কেউ কায়াকিং করছেন। আবার অনেকেই ব্যস্ত সেলফি ও ছবি তোলায়। এমনকি অনেকেই রাত্রিযাপনে তাবু জলসা করার জন্য প্রস্তুতিও নিয়ে এসেছেন।

পার্কের নৌকা মাঝি হেলাল উদ্দিন বলেন,এখানে ৮-১০টি নৌকা রয়েছে। ‘নিভৃত নিসর্গ’ এলাকা থেকে শ্বেত পাথর যাওয়া-আসা আটশ টাকা করে নেয়া হয়। এছাড়াও রয়েছে কায়াকিং। যা ঘণ্টায় দুইশ টাকা করে নেয়া হয়।

সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম বলেন, প্রতিদিন অসংখ্য দর্শনার্থীর সমাগম হচ্ছে এ পার্কে।তবে দুই ঈদ ও বিভিন্ন ছুটির সময় পর্যটকদের ভরপুর থাকে। পার্কে আসা দর্শনার্থীদের নিরাপত্তার জন্য প্রাথমিকভাবে কাজ করে থাকে গ্রামপুলিশরা। তবে পুলিশ মোতায়েন থাকলে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা আরো সহজ হতো।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বলেন , চকরিয়া বেশ কয়েকটি পর্যটন স্পর্ট রয়েছে। এসব স্পর্টগুলোতে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কাজ করে থাকে ট্যুরিস্ট পুলিশ। পাশাপাশি নিরাপত্তার জন্য কাজ করে থাকে থানা পুলিশও।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে...

আরও পড়ুন

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাসিন্দারা। মাদক সেবন, বিক্রি...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ...