রবিবার, ৯ আগস্ট ২০২৬

বিতর্কিতদের নিয়ে বাঁশখালী যুবলীগের কমিটি গঠনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

বাঁশখালীতে ত্যাগী ও দীর্ঘদিন রাজপথে থাকা নেতাকর্মীদের বাদ দিয়ে বিতর্কিতদের নিয়ে উপজেলা যুবলীগের কমিটি গঠনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কমিটি থেকে পদত্যাগ করা পাঁচ যুবলীগ নেতা।

বুধবার (১৪ ফেব্রুয়ারী) দুপুর ১২ টায় চট্টগ্রাম প্রেসক্লাব এর সুলতান আহমেদ মিলনায়তনে বাঁশখালী উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন বাতিলের দাবী জানিয়ে এ সংবাদ সম্মেলল করা হয়।

সংবাদ সম্মেলনে পদত্যাগ করা সাবেক দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী লিখিত বক্তব্য জানান, কোটি টাকার লেনদেনের মাধ্যমে বিতর্কিত ভুয়া জম্মসনদ ও রাজনৈতিক পরিচয় ব্যবহার করা এমন ১৪ জনকে রেখে এই কমিটি গঠন করা হয়েছে। যা কোন ভাবেই মেনে নেয়া যায় না। এ সময় তিন দক্ষিণ জেলা যুবলীগের সাবেক এক নেতার মদদে ওই আহ্বায়ক কমিটি গঠনের সব ধরনের কারসাজি করা হয়েছে বলে দাবি করেন। এছাড়াও আগামী তিন দিনের মধ্যে যুগোপযোগী সিদ্ধান্ত না আসলে বিক্ষোভ কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন যুবলীগ নেতারা।

তিনি বলেন, কমিটির আহবায়ক হত্যা মামলার আসামি। একইভাবে কমিটিতে আছেন চাঁদাবাজি মামলার আসামি, ভূমি দখলবাজও। শুধু তাই নয়, অতীত রাজনীতির ভুয়া পদ ব্যবহার করে অনেকেই এ কমিটিতে স্থান পেয়েছেন। গন্ডামারা বিদ্যুৎ কেন্দ্রের বিরোধে মোহাম্মদ আলী নামের একজনকে হত্যার ঘটনায় ১১ নম্বর চার্জশীটভুক্ত আসামি আহবায়ক সংগ্রাম। অন্যান্যরাও নানা সংগঠনের দায়িত্বে ছিলেন বলে ভুয়া রাজনৈতিক পরিচয় ও ভূয়া জন্মসন দিয়ে পদ ভাগিয়ে নিয়েছেন। সদস্য পদে থাকা কমপক্ষে ১৪জন নেতা ভুয়া রাজনৈতিক পদবী ব্যবহার করে নেতা হয়েছেন। অন্যের বাড়ি দখল করে সমালোচিত হওয়া এমন ব্যক্তিও আছেন কমিটিতে। গত বছরের মে মাসে সাতকানিয়ায় ইটভাটায় চাঁদাবাজি করতে গিয়ে র‍্যাবের হাতে আটক হওয়া একজনকে সদস্য রাখা হয়েছে। রাজাকারের নাতিও আছেন কমিটিতে।

এ সময় উপস্থিত ছিলেন, কমিটি থেকে পদত্যাগ করা মোহাম্মদ রায়হানুল হক চৌধুরী, মোঃ জহির উদ্দিন বাবর, মাঈনুদ্দিন হাসান চৌধুরী, সনেট দাশ, সাইফুল আজাদ সুজন, মো. সোহেলসহ আরো অনেকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

আরও পড়ুন

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও অর্থবহ করে তোলার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি (Chattogram Society...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশ দলের হয়ে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের সদস্যরা স্বর্ন, রৌপ্য ও তাম্র পদক....

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

নিজেদের খরচে সাইক্লিং প্রতিযোগিতায় খেলতে ঢাকা গেল চট্টগ্রামের সাইক্লিস্টরা

প্রাইম মিনিস্টার কাপ স্কুল টুর্নামেন্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন চট্টগ্রামে আসবেন। সে জন্য চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চলছে বিশাল কর্মযজ্ঞ। পুরো স্টেডিয়াম করা হচ্ছে চকচকে...