বুধবার, ২৬ আগস্ট ২০২৬

উপজেলা পরিষদ নির্বাচন

মিরসরাইয়ে প্রান্তিক ভোটারদের দ্বারে দ্বারে চেয়ারম্যান প্রার্থী নয়ন  

সাফায়েত মেহেদী,মিরসরাই

আগামী ৮ মে প্রথম ধাপে সারাদেশের ১৫২ উপজেলায় অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচন। সারাদেশের ন্যায় মিরসরাই উপজেলায় গরমের তাপদাহের সাথে বাড়ছে ভোটের উত্তাপ। গ্রামে গঞ্জে,অলিতে-গলিতে কিংবা চায়ের দোকানে গুঞ্জন চলছে কে হচ্ছে আগামীর মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান।

ইতোমধ্যে মিরসরাই উপজেলার বিভিন্ন এলাকায় বাজারগুলোতে চলছে প্রার্থীদের গণসংযোগ। রীতিমত সিডিউল করে একেকদিন একেক এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। তারমধ্যে প্রচার প্রচারণায় সবচাইতে ব্যস্ত সময় পার করছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এনায়েত হোসেন নয়ন।কাপ-পিরিচ প্রতীকে ভোট চেয়ে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার এ প্রান্ত থেকে ওই প্রান্ত ছুটে চলছেন তিনি।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার ময়ানী এবং বিকেলে মঘাদিয়া ইউনিয়নের বিভিন্ন বাজারে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে গনসংযোগ করেছেন তিনি।

উপজেলা চেয়ারম্যান প্রার্থী এনায়েত হোসেন নয়ন বলেন, আমি জনপ্রতিনিধি হিসেবে টানা দু’র্বা নিজ এলাকার জনকল্যানে আমার সর্বোচ্চটা দিয়ে কাজ করেছি। পর পর কয়েকবার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। একটি ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম ঠিকই তবে পুরো উপজেলার মানুষের পাশে বিভিন্নভাবে থাকার চেষ্টা করেছি। ছোট পরিসর থেকে বেরিয়ে বুহৎ পরিসরে এসে আমাদের তরুণ এমপি মাহবুব উর রহমান রুহেল ভাইয়ের সাথে সমন্বয় করে মিরসরাই উপজেলার টেকসই উন্নয়নে কাজ করতে চাই। আপনাদের কাছে দোয়া চাই। কাপ পিরিচ মার্কায় ভোট দিয়ে আমাকে জয় যুক্ত করে এলাকার উন্নয়ন ও আপনাদের সেবা কাজ করার সুযোগ দিন। গণসংযোগকালে তার সাথে স্থানীয় রাজনীতিবিদ ও ভোটাররা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...