শনিবার, ৯ মে ২০২৬

আন্দরকিল্লা ওয়ার্ড ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

চট্টগ্রাম নিউজ ডেস্ক

তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও এসডিজি অর্জনের লক্ষ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী ১০ দিনে ৫ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে আন্দরকিল্লা ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দ।

সোমবার (২২ এপ্রিল) নগরীর আন্দরকিল্লা এলাকার বিদ্যালয়, হাসপাতাল ও মসজিদসহ বিভিন্ন পয়েন্টে বৃক্ষরোপণ করা হয়।

উক্ত প্রোগ্রামের সভাপতিত্ব করেন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক বিশাল হাজারী। তিনি জানান, যেকোন দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে শতকরা ২৫ ভাগ বনায়ন থাকা উচিত সে জায়গাই আমাদের দেশের বনায়ন শুধুমাত্র ১৩%। দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের কথা চিন্তা করে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় আজকের এই কর্মসূচি। আর কেন্দ্রীয় ছাত্রলীগের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে আমাদের নেতা হেলাল আকবর চৌধুরী বাবর ভাই নিজেই এই কর্মসূচীর ব্যবস্থাপনা করে দেন। কেন্দ্রীয় ছাত্রলীগের এই সিদ্ধান্ত আগামী প্রজন্মের জন্য নিঃসন্দেহে এক সুন্দর প্রাকৃতিক পরিবেশ গড়ে তুলবে।

এতে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা ছাত্রলীগের সহ-সম্পাদক রিতেশ বিশ্বাস, ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড ছাত্রলীগ নেতা রকি দাশ, অভিজিৎ চৌধুরী, দিব্য খাস্তগীর, জয়ন্ত দাশ, রুদ্র পাল, পরাগ বিশ্বাস, প্রিতম মল্লিক সহ প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে...

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচ সদস্যকে গলা কেটে হত্যা...

রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত ড্রাইভার-হেলপার উদ্ধার, চক্রের ৪ সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত মিনিবাসের চালক ও হেলপারকে...

আরও পড়ুন

সিডিএসএ ও সিজেকেএস সদস্য সচিবকে জাতীয়তাবাদী ক্রীড়া দলের সংবর্ধনা

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা (সিডিএসএ) ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) এর এ্যাডহক কমিটি গঠন করা হয়েছে সম্প্রতি। বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মনোনীত...

রেইনবো গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

পটিয়া রেইনবো গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গত শনিবার নাহার কমিউনিটি সেন্টারে সম্পন্ন হয়েছে। দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত...

নতুন কুঁড়ি স্পোর্টস” শুরু হচ্ছে কাল শনিবার

"ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা" এই স্লোগানকে ধারন করে আগামীকাল শনিবার শুরু হচ্ছে খেলোয়াড় তৈরীর মিশন নতুন কুড়ি স্পোর্টস।আগামীকাল শনিবার সিলেট জেলা স্টেডিয়ামে...

শারজায় স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন চ্যাম্পিয়ন চট্টগ্রাম এফসি

সংযুক্ত আরব আমিরাতের শারজায় ইউজড অটো স্পেয়ার পার্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত' দু মাসব্যাপী ১২টি দল নিয়ে আয়োজিত মহান স্বাধীনতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট গত বৃহস্পতিবার...