মানসম্মত শিক্ষা জাতিকে এগিয়ে নিয়ে যাবে। ছাত্র-ছাত্রীদের অবশ্যই কালোপযোগী বিদ্যা অর্জন করতে হবে। নিজেদের মানবসম্পদ ও জন্মভূমিকে উন্নত জাতি গড়তে প্রকৃত শিক্ষিত হওয়ার জন্য শিক্ষার্থীদের আগ্রহী হতে হবে। তাতে অচিরেই বাংলাদেশ স্মার্ট ও সুখী-সমৃদ্ধ জাতিতে পরিণত হবে। তাই পাঠ্যবইয়ের পাশাপাশি সহপাঠক্রমও চর্চা করতে হবে।
মঙ্গলবার ( ৬ ফেব্রুয়ারি ) চন্দনাইশ উপজেলার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান বরমা ত্রাহি-মেনকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি চন্দনাইশ উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরী এসব বলেন।
এতে উদ্বোধক ছিলেন বরমা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ হ ম সৈয়দ হোসেনের সভাপতিত্বে ও শিক্ষক সমীরণ দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ পৌরসভার কাউন্সিলর মোজাম্মেল হক চৌধুরী, বিদ্যালয় ব্যাবস্থাপনা কমিটির সদস্য মেম্বার মোহাম্মদ আবু জাফর, আলহাজ্ব কামাল উদ্দিন তালুকদার, বিদ্যালয় ব্যাবস্থাপনা কমিটির সদস্য ও ৭নং ওয়াড আওয়ামীলীগ সভাপতি আনোয়ারুল ইসলাম, মোহাম্মদ হেলাল মিয়া, সাজেদা আফরিন, কাজী মাহমুদুর রহমান, শাখাওয়াত হোসেন টিপু, মোজাম্মেল হক, বরমা কলেজ সদস্য মোহাম্মদ সেলিম, যুবলীগ নেতা কৃঞ্চ চক্রবর্তী, ছাত্রলীগ নেতা বোরহান উদ্দিন গিফারী ও অধ্যাপক রবিউল ইসলাম শিশির প্রমুখ।
