রবিবার, ৯ আগস্ট ২০২৬

শাকিব নামটাই আমার মুখে সবসময় থেকে যাবে: অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক

ঢাকাই চলচ্চিত্রের সফল জুটি শাকিব খান-অপু বিশ্বাস। বেশকিছু ব্যবসাসফল সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন তারা। দাম্পত্য কলহের কারণে মাঝে সম্পর্কে ফাটল ধরলেও তা আবারো মধুর হয়েছে। প্রায়ই পরস্পরকে নিয়ে ইতিবাচক মন্তব্য করতে শোনা যায়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, ‘‘নিন্দুকেরা অনেক সময় বলে, ‘অপু বিশ্বাস সবসময় শাকিব শাকিব করে’। কেন করব না? কারণ আমি তো শাকিব নাম ছাড়া অন্য কিছু শিখিনি।

আমি তো অন্য কারো নাম জড়াতে পারব না। নিন্দুকরা, দুঃখ হোক, কষ্ট হোক দয়া করে এটা মেনে নিবেন— শাকিব নামটাই আমার মুখে সবসময় থেকে যাবে। কারণ সে আমার সন্তানের বাবা।

ব্যক্তি মানুষকে নিয়ে কথা বলতে হলে বা আমার মেন্টর নিয়ে বলতে চাইলেও সেখানে শাকিবের নামই আসবে। শাকিব খান আমার কাছে আত্মবিশ্বাস, নির্ভরতার এক নাম।’ বলেন অপু বিশ্বাস।

শাকিব খান-অপু বিশ্বাস ৮০টি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন। চলচ্চিত্রে অপু বিশ্বাসের ক্যারিয়ারে শাকিব খানের অনেক ভূমিকা রয়েছে। এ বিষয়ে এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেছিলেন, শাকিব খানের সঙ্গে আমি কাজ করেছি।

একবাক্যে বলব, আমার অপু বিশ্বাস হওয়ার পেছনে অবশ্যই শাকিব খানের অবদান অনেক বেশি। অধিকার নিয়ে বলতে চাই, শাকিব খানের ক্যারিয়ারেও হয়তো অপু বিশ্বাসের সহযোগিতা ছিল। আর অনেকেই নিজের অবস্থান তৈরি করেছেন শাকিব খানকে ব্যবহার করে, তার সুযোগ নিয়ে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...