ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) আনোয়ারাস্থ “টানেল চাইনিজ রেস্তোরাঁ”য় জেলা সভাপতি মুহাম্মাদ আব্বাস উদ্দীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ সায়মুন চৌধুরীর সঞ্চালনায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সন্মেলনে প্রধান অতিথি হিসেবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ মিশকাতুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম দক্ষিণের সভাপতি মাওলানা সগির আহমদ চৌধুরী, যুব আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ এর সভাপতি মাওলানা মোবারক হোসাইন আসিফ এবং শ্রমিক আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি আব্দুল ওয়াহেদ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্মেলন শেষে এম আতিকুর রহমানকে সভাপতি, মুহাম্মাদ সায়মুন চৌধুরী সহ-সভাপতি এবং এইচ এম বোরহান উদ্দিনকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার ২০২৪ সালের নতুন কমিটি গঠন করা হয়।
