রবিবার, ২৩ আগস্ট ২০২৬

চবিতে রঁদেভূ শিল্পীগোষ্ঠী’র বার্ষিক মিলনমেলা ও ৬ষ্ঠ কাউন্সিল অনুষ্ঠিত

চট্টগ্রাম নিউজ ডটকম:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে(চবি) অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীদের সাংস্কৃতিক সংগঠন রঁদেভূ শিল্পীগোষ্ঠী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বার্ষিক মিলনমেলা ও ৬ষ্ঠ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

সোমবার (২৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়স্থ বোটানিক্যাল গার্ডেন প্রাঙ্গণে অনুষ্ঠিত কাউন্সিল অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির ২০২৪-২৫ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়।

সজীব তালুকদারকে সভাপতি, পহেলা চাকমাকে সাধারণ সম্পাদক ও নুখ্যাইমং মারমাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করে ২৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠিত হয়।

রঁদেভূ শিল্পীগোষ্ঠী’র বিদায়ী কমিটির সভাপতি বর্ষা চাকমার সভাপতিত্বে এবং সহ-সাংগঠনিক সম্পাদক ভুবন চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানের আলোচনা সভায়  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক জেসী ডেইজী মারাক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রভাষক শাংথুই প্রু, কলা ও মানববিদ্যা অনুষদের প্রভাষক(ইংরেজি) নৈরঞ্জনা চাকমা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ(পিসিপি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নরেশ চাকমা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম(টিএসএফ), চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি পাভেল ত্রিপুরা, বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল (বিএমএসসি), চবি শাখার সাংস্কৃতিক কমিটির সাংগঠনিক সম্পাদক, উছাইঅং মারমা, বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরাম(বিটিএসডব্লিউএফ), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অঞ্চলের সহ-সাংগঠনিক সম্পাদক রচনা বাবু তঞ্চঙ্গ্যাসহ প্রমুখ।

আলোচনা সভার শুরুতে কলা ও মানববিদ্যা অনুষদের ইংরেজি বিভাগের নবনিযুক্ত প্রভাষক নৈরঞ্জনা চাকমাকে রঁদেভূ’র পক্ষ থেকে সম্মাননা স্মারক দেওয়া হয়। এসময় স্মারকটি তার হাতে তুলে দেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রভাষক শাং থুই প্রু।সভায় স্বাগত বক্তব্য রাখেন রঁদেভূ শিল্পীগোষ্ঠী’র বিদায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক পহেলা চাকমা।

শাং থুই প্রু বলেন, “পাহাড় ও সমতলের আদিবাসীদের মধ্যে যোগসূত্র তৈরি করেছে রঁদেভূ শিল্পীগোষ্ঠী তার একীভূত সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে। চিন্তা ও মননে সংস্কৃতিকে ধারণ করে স্ব স্ব ঐতিহ্য রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে।”

নৈরঞ্জনা চাকমা বলেন, “সাহিত্য ও সংস্কৃতি চর্চার মধ্যে অস্তিত্ব রক্ষার ভিত্তি রয়েছে। রঁদেভূ বিভিন্ন জনগোষ্ঠীর বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি উপস্থাপন করে যা আদিবাসীদের ঐতিহ্যকে সমৃদ্ধ করে। সকল জাতিসত্তাসমূহের ঐক্যবদ্ধ বন্ধন এই রঁদেভূ। সাহিত্য ও সংস্কৃতিকে আরও সমৃদ্ধ ও প্রসার করতে রঁদেভূ’র প্রয়োজনীয়তা অতূলনীয়।”

নরেশ চাকমা বলেন, “রঁদেভূ শিল্পীগোষ্ঠী ভিন্ন ভাষাভাষী সকল আদিবাসীসমূহের এক মিলনক্ষেত্র। নিজ স্বকীয় অস্তিত্বকে তুলে ধরতে সংস্কৃতি ও সাহিত্য চর্চার বিকল্প নেই। সংস্কৃতি চর্চা ও লালনের মধ্য দিয়ে আমাদের অধিকারের কথা তুলে ধরতে হবে। পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন শেখড়ের পিছুটানে বারে বারে ফিরে আসতে হবে এবং শেখড়ের উপর গ্রাস করা অশুভ শক্তিকে প্রতিহত করতেও সংস্কৃতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে।”

আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানের সকালের পর্বে ছিল নানা রকম খেলাধুলা । বিকেলের দ্বিতীয় পর্বে আলোচনা সভার পরবর্তীতে বিদায়ী কমিটির সভাপতি বর্ষা চাকমা নবগঠিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর করেন। পরবর্তীতে সাংস্কৃতিক পর্ব ও লটারি ড্র অনুষ্ঠিত হয়। পরিশেষে পুরস্কার বিতরণী পর্বের মধ্য দিয়ে মিলনমেলা ও কাউন্সিল অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়...

আরও পড়ুন

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে মাইনী নদীর পানি...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মন্ত্রী সাচিং প্রু জেরীর কর্মসূচি শুরু

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও...

আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে খাদে মাতামুহুরী পরিবহনের বাস

বান্দরবানের আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে মাতামুহুরী পরিবহনের একটি বাস।শনিবার (২২ আগস্ট) উপজেলার ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের...

বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে লামায় ২০ নারীকে সেলাই মেশিন ও ফলদ চারা বিতরণ

বান্দরবানের লামায় বসুন্ধরা শুভ সংঘের আয়োজনে এবং বসুন্ধরা গ্রুপের সহায়তায় ২০ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারীর মাঝে সেলাই মেশিন ও ফলদ চারা বিতরণ করা হয়েছে।শুক্রবার (২১...