শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে লামায় ২০ নারীকে সেলাই মেশিন ও ফলদ চারা বিতরণ

লামা (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানের লামায় বসুন্ধরা শুভ সংঘের আয়োজনে এবং বসুন্ধরা গ্রুপের সহায়তায় ২০ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারীর মাঝে সেলাই মেশিন ও ফলদ চারা বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) লামা উপজেলা পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারীদের হাতে একটি করে সেলাই মেশিন ও ফলদ চারা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন।

বসুন্ধরা শুভ সংঘ লামা উপজেলা কমিটির সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বসুন্ধরা শুভ সংঘ লামা উপজেলা প্রধান উপদেষ্টা ও মাতামুহুরি সরকারি কলেজের অধ্যাপক মোহাম্মদ হোসাইন, বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও লামা পৌরসভার সাবেক মেয়র মো. আমির হোসেন, লামার সহকারী তথ্য অফিসার মো. রাশেদুল হক রাশেদ, লামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান, লামা থানার ওসি (তদন্ত) মো. নজরুল ইসলাম এবং কালের কণ্ঠের সহসম্পাদক ও শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামাল।

বসুন্ধরা শুভ সংঘ লামা উপজেলা উপদেষ্টা ও কালের কণ্ঠের প্রতিনিধি মো. তানফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেইলি সানের প্রতিনিধি মো. সাহাব উদ্দিন (রিটু), উপদেষ্টা ও নারী নেত্রী মাজেদা বেগম এবং সাংবাদিক মোহাম্মদ রফিকুল ইসলাম।

বক্তারা বলেন, সমাজের অসচ্ছল নারীদের স্বাবলম্বী করতে বসুন্ধরা শুভ সংঘ বসুন্ধরা গ্রুপের সহায়তায় সারাদেশে বিভিন্ন ট্রেডভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। এর অংশ হিসেবে বান্দরবান জেলার লামাসহ পাঁচটি উপজেলায় এ কার্যক্রম চলছে।

প্রধান অতিথি মো. মঈন উদ্দিন বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। বসুন্ধরা গ্রুপ তাদের ব্যবসায়িক আয়ের একটি অংশ সামাজিক কল্যাণমূলক কাজে ব্যয় করছে। সেলাই মেশিনগুলো যথাযথভাবে কাজে লাগিয়ে নারীরা নিজেদের আর্থিক অবস্থার উন্নয়ন করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে বসুন্ধরা শুভ সংঘ লামা উপজেলা কমিটি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে। পাশাপাশি একজন মেডিকেল কলেজের শিক্ষার্থীকে মাসিক ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তাও দিয়ে আসছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

অনুষ্ঠানের শেষপর্বে অতিথিরা ২০ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারীর হাতে একটি করে সেলাই মেশিন ও ফলদ চারা তুলে দেন। পরে বসুন্ধরা শুভ সংঘের কেন্দ্রীয় উপদেষ্টা ও বিশিষ্ট লেখক-সাহিত্যিক ইমদাদুল হক মিলনের লেখা ‘সেই বিদেশিনী’ বইটি অতিথিদের উপহার দেওয়া হয়।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরইয়ে শতাধিক পয়েন্ট থেকে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে এলাকাবাসী

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের বিভিন্ন এলাকায় শতাধিক পয়েন্টে...

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ...

আরও পড়ুন

সরইয়ে শতাধিক পয়েন্ট থেকে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে এলাকাবাসী

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের বিভিন্ন এলাকায় শতাধিক পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন ও পাচারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, একটি সংঘবদ্ধ সিন্ডিকেট দীর্ঘদিন ধরে প্রশাসনের...

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৩টার দিকে...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে জায়গা পেয়েছেন আলীকদম ইউনিয়নের বাসিন্দা বাবু মংক্যানু মারমা ও আগষ্টিন ত্রিপুরা। ‎ ‎বৃহস্পতিবার (২০ আগস্ট) পার্বত্য চট্টগ্রাম...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোট ৯৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।২০ আগস্ট বৃহস্পতিবার উপজেলা নির্বাহী...