মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে স্কাউটস রোভারের সুবর্ণজয়ন্তী ডে-ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সারা দেশের ন্যায় চট্টগ্রামেও অনুষ্ঠিত হয়েছে সুবর্ণজয়ন্তী ডে-ক্যাম্প।

আগামী ০১-০৫ মার্চ-২০২৪ পাঁচ দিনব্যাপী ‘সুবর্ণজয়ন্তী রোভার মুট ২০২৪’ এ অংশগ্রহণের লক্ষে (২৭ জানুয়ারি) শনিবার চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে দিনব্যাপী জেলা রোভারের আয়োজনে সুবর্ণজয়ন্তী ‘ডে-ক্যাম্প-২৪ অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম জেলা রোভার এর কমিশনার ও ক্যাম্প চীফ অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন এর সভাপতিত্বে এবং জেলা রোভার এর সম্পাদক অধ্যাপক এ জেড এম বোরহান উদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার ও দুদকের সাবেক কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খান।

অনুষ্ঠানে বিশেষ স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কমিশনার (প্রোগ্রাম) মোহাম্মদ আতিকুজ্জামান রিপন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাহী পরিচালক ইউ ন্যু চিং, রোভার লিডার চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি প্রফেসর মোঃ ফজলুল কাদের চৌধুরী, চট্টগ্রাম জেলা রোভারের কোষাধ্যক্ষ রুহুল আমিন খান, সহকারী কমিশনার ও চ্যানেল আই ব্যুরো চীফ ফরিদ উদ্দীন চৌধুরী, সহকারী কমিশনার আফজর রহমান, সহকারী কমিশনার অধ্যাপক ওমর ফারুক, যুগ্ম সম্পাদক মোহাম্মদ এনাম, অধ্যক্ষ সরওয়ার কামাল চৌধুরী, অধ্যক্ষ হোছাইন আহমেদ, অধ্যক্ষ শিব সংকর শীল, বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম মেট্রো সম্পাদক সামশুল আলম শিমুল ও জেলা সম্পাদক মোঃ সেলিম উদ্দীন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ড. মোঃ মোজাম্মেল হক খান বলেন, ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট নাগরিক দরকার, আর স্মার্ট নাগরিক এর একাংশ হলো রোভার ও গার্ল ইন রোভারগণ। তোমাদের দিকে তাকিয়ে আছে ভবিষ্যতের বাংলাদেশ। ক্ষুধা-দারিদ্রমুক্ত ও অসম্প্রদায়িক সমাজ বিনির্মাণে আলোকিত মানুষ হিসেবে রোভার ও গার্ল ইন রোভারগণ এগিয়ে আসবে এটাই প্রত্যাশা করি।’

অনুষ্ঠানে পতাকা উত্তোলন অনুষ্ঠানে শান্তির প্রতিক পায়রা অবমুক্ত করার মধ্য দিয়ে ক্যাম্পের উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি।

অনুষ্ঠান শেষে রোভার স্কাউটদের অংশগ্রহণে বর্ণাঢ্য আনন্দ-শোভা যাত্রা বের হয়। যা কলেজ ক্যাম্পাস হতে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারো চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ ক্যাম্পাসে ফিরে আসে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার আইরমঙ্গল...

চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা

চট্টগ্রাম নগরে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে নারী চালক ও সহকারীসহ সম্পূর্ণ নারীদের পরিচালনায় বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু হয়েছে। প্রাথমিকভাবে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। এবার এ বোর্ডে গড়ে ৫৯ দশমিক ৪৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে...