রবিবার, ২৩ আগস্ট ২০২৬

খাগড়াছড়িতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা র্শীষক কর্মশালা

শংকর চৌধুরী ,খাগড়াছড়ি

পার্বত্য খাগড়াছড়ি জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত “গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা” বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম।

জেলা প্রশাসক মো. সহিদুজ্জামানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের রিসোর্স পার্সন (অতিরিক্ত সচিব) শ্যামল চন্দ্র কর্মকার ও পুলিশ সুপার মুক্তা ধর।

বাংলাদেশ প্রেস কাউন্সিল সংবাদপত্রের স্বাধীনতা ও মান সংরক্ষণে একটি আলোকবর্তিকার নাম উল্ল্যেখ করে বক্তারা বলেন, সাংবাদিকদের অবদানের কথা চিন্তা করে স্বাধীনতার ঊষালগ্নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালের ১৪ই ফেব্রুয়ারি গেজেটের মাধ্যমে সংবাদপত্রের এ অভিভাবক সংস্থাটি প্রতিষ্ঠা করেছেন। প্রেস কাউন্সিলে মামলা ও প্রেস আপিল মামলা নিষ্পত্তিকরণে প্রেস কাউন্সিলের ভূমিকা খুবই ইতিবাচক। আপিলসহ মামলা দায়েরের সংখ্যা বাস্তবতার নিরিখে উল্লেখযোগ্য নয়। এ ধরণের পরিস্থিতিতে প্রেস কাউন্সিল আইনটি যুগোপযোগিকরণের জন্য প্রেস কাউন্সিল আইন সংশোধনের প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। মন্ত্রণালয় এ প্রস্তাব সক্রিয়ভাবে যাচাই-বাছাই করেছে। তা বর্তমানে সরকারের কাছে প্রক্রিয়াধীন আছে। এ আইনের সংশোধনী প্রস্তাব গৃহিত হলে আধা বিচারিক সংস্থা হিসেবে প্রেস কাউন্সিল সমাজে প্রতিষ্ঠিত হবে।

বর্তমানে মূল স্রোতধারার সংবাদকর্মীরা কাজ করতে গিয়ে নানা প্রতিবন্ধকতায় পড়ছেন। পরিচয় সংকটে ভুগছেন। অপেশাদারিত্ব এবং অপেশাদার প্রতিষ্ঠান গজিয়ে ওঠার ফলে দিন দিন এর সমস্যা বাড়ছে। তাই মূলধারার গণমাধ্যম ও কর্মীদের এ ব্যাপারে সচেতন থাকতে হবে। সাংবাদিকদের পেশাগত সুসম্পর্ক ও দায়িত্ব পালনের প্রশংসা করেন বক্তারা। পরে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ কর্মশালায় অংশগ্রহণকারি সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন।

কর্মশালায় খাগড়াছড়িতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়...

আরও পড়ুন

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, দেশের ৯...

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ...

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানহা নামে এক শিক্ষক কন্যার মৃত্যু হয়েছে।শনিবার (২২ আগস্ট) চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা ৫...