বুধবার, ২৬ আগস্ট ২০২৬

রাত পোহালেই মিরসরাইয়ে উপজেলা পরিষদ নির্বাচন

সাফায়েত মেহেদী,মিরসরাই

মিরসরাইয়ে রাত পোহালেই প্রথম ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন।

মঙ্গলবার দুপুর থেকে বিকেলে পর্যন্ত উপজেলায় ভোট কেন্দ্রগুলোতে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম।

জানা গেছে, আগামীকাল বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মিরসরাইয়ে ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভা বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৭ মে) দুপুর থেকে উপজেলা সম্মেলন কক্ষে ১১৩টি কেন্দ্রের ৮৩৮ টি ভোটকক্ষের নির্বাচন সরঞ্জাম প্রিজাইডিং অফিসারদের কাছে হস্তান্তর করা হয়েছে। ব্যালট পেপার ছাড়া ভোটের সকল সামগ্রী প্রিসাইডিং অফিসারদের বুঝিয়ে দেন সহকারী রিটার্নিং অফিসার ও মিরসরাই উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাকির হোসেন।

মিরসরাইতে কোনো দুর্গম অঞ্চল না থাকায় ভোটের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে পৌছাবে ব্যালট পেপার। প্রিজাইডিং অফিসাররা নির্বাচন কেন্দ্র ও ভোটকক্ষ প্রস্তুত করে সেখানে আজ রাত্রিযাপন করবেন।

এখানে উপজেলা চেয়ারম্যান পদে পাঁচজন , ভাইস চেয়ারম্যান পদে চারজন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজনসহ ১২ জন প্রার্থী প্রতিদন্ধিতা করছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মিরসরাই উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৭২ হাজার ২৫৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯২ হাজার ৭২০ জন, মহিলা ভোটার ১ লাখ ৭৯ হাজার ৫৩৫ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে এই নির্বাচনে ভোটার বেড়েছে ৫ হাজার ৭৩২ জন।

সহকারী রিটার্নিং অফিসার ও মিরসরাই উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাকির হোসেন বলেন, ভোটকেন্দ্রগুলোতে প্রিজাইডিং অফিসার হিসেবে থাকবে ১১৩ জন,সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে থাকবে ৮৩৮ জন। পোলিং এজেন্ট থাকবে ১৬৭৬ জন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ জন ও ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও আনসার ভিডিপি, পুলিশ, ৩ প্লাটুন বিজিবি, র‌্যাবের ২ টি টিমসহ স্ট্রাইকিং ফোর্স ১০, মোবাইল টিম ১৯টি ভোটে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নিয়োজিত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

আরও পড়ুন

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...