শনিবার, ২২ আগস্ট ২০২৬

আওয়ামী লীগ সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী: এম এ মোতালেব এমপি

সাতকানিয়া প্রতিনিধি

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য এম এ মোতালেব সিআইপি বলেছেন, আওয়ামী লীগ সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী বলেই এ দেশের সকল সম্প্রদায়ের লোকজন নিরাপদ ও শান্তিতে বসবাস করতে পারে। ধর্ম যার যার, উৎসব সবার-এ স্লোগানকে ধারণ করে অন্যান্য ধর্মাবলম্বীর পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের লোকজন নির্বিঘ্নে তাদের ধর্মীয় আচরণ- অনুষ্ঠানাদি পালন করে থাকে। 

মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতে উপজেলার নলুয়া ইউনিয়নের পশ্চিম নলুয়া শ্রী শ্রী বুড়া কালীবাড়ি পরিচালনা পরিষদের উদ্যোগে আয়োজিত মহতী ধর্মসভা ও ষোড়শ প্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন।

এম পি মোতালেব আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকায় হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে পদায়ন করে মূল্যায়ন করেছেন। মুসলিম ছাড়া অন্যান্য সম্প্রদায়ের প্রতিটি ধর্মীয় উৎসবকে নিজের অনুষ্ঠান হিসেবে মনে করে উৎসবের শামিল হয়ে আনন্দ ভাগাভাগি করে নেন। মনে রাখবেন, এদেশে যতদিন শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকবে ততদিন সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধন অটুট থাকবে।

বুড়াকালী বাড়ি মন্দির সমন্বয় কমিটির সভাপতি অনুপম চৌধুরীর সভাপতিত্বে ও নলুয়া ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক লিটন আইচ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, নলুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল দাশ মানিক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন চৌধুরী, সহ-সভাপতি এড. প্রদীপ কুমার চৌধুরী, চেয়ারম্যান মো. সেলিম, নলুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আ.জ.ম সেলিম, মাষ্টার দেলোয়ার হোসেন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নুর হোসেন, সহ-সভাপতি মিজানুর রহমান, নলুয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক নুরুল আবছার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আলী ও ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেন প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার...

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায়...

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের...

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী...

আরও পড়ুন

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানহা নামে এক শিক্ষক কন্যার মৃত্যু হয়েছে।শনিবার (২২ আগস্ট) চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা ৫...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে মাইনী নদীর পানি...

আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে খাদে মাতামুহুরী পরিবহনের বাস

বান্দরবানের আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে মাতামুহুরী পরিবহনের একটি বাস।শনিবার (২২ আগস্ট) উপজেলার ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের...

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মুনসুর আলম (৫২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছরা ইউটার্ন এলাকায় বেপরোয়া গতির...