শনিবার, ২২ আগস্ট ২০২৬

সাতকানিয়া মহিলা কলেজ গর্ভনিং বডির সভাপতি মনোনীত হলেন ডা.মিনহাজ

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের রেডিওলজি ও নিউক্লিয়ার ইমেজিং বিভাগের অধ্যাপক ডা.আ.ম.ম মিনহাজুর সাতকানিয়া আদর্শ মহিলা কলেজ গভর্নিং বডির সভাপতি মনোনীত হয়েছেন। এছাড়া বিদ্যোৎসাহী সদস্য পদে মনোনীত হয়েছেন সাতকানিয়া উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আলহাজ শফিকুল ইসলাম। গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি ২০১৯ এর ৭ নম্বর ধারার প্রদত্ত ক্ষমতা বলে কলেজের গভর্নিং বডির সভাপতি নুরুল আবছার চৌধুরীর মনোনয়ন পরিবর্তনপূর্বক তদস্থলে সভাপতি হিসেবে অধ্যাপক ডা.আ.ম.ম মিনহাজুর রহমান এবং বিদ্যোৎসাহী সদস্য মো.ইলিয়াস এর মনোনয়ন পরিবর্তনপূর্বক তদস্থলে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে আলহাজ শফিকুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়।

আজ (রোববার) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ফাহিমা সুলতানা স্বাক্ষরিত এক অফিস আদেশে সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য পদে এ মনোনয়ন দেওয়া হয়।

ডা.মিনহাজ সাতকানিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মধ্যম রামপুর এলাকার অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের সাবেক পরিচালক মরহুম মুজিবুর রহমানের সন্তান। তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে এসএসসি, চট্টগ্রাম সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ থেকে এইচএসসি ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে নিউক্লিয়ার মেডিসিন বিষয়ে এম.ফিল ডিগ্রি অর্জন করেন। একই সাথে ডা. মিনহাজ বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের সাবেক ফাউন্ডার রেজিস্টার এবং ইউএসটিসির সাবেক প্রভাষক। এর আগে তিনি (মিনহাজ) এ কলেজ (সাতকানিয়া আদর্শ মহিলা কলেজ) গভর্নিং বডি ও সাতকানিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ছিলেন। বর্তমানে তিনি সাতকানিয়ার কেরানিহাট জামেউল উলুম ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা গভর্নিং সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য এম এ মোতালেব সিএআইপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ের দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত রয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায়...

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের...

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মন্ত্রী সাচিং প্রু জেরীর কর্মসূচি শুরু

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী...

আরও পড়ুন

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানহা নামে এক শিক্ষক কন্যার মৃত্যু হয়েছে।শনিবার (২২ আগস্ট) চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা ৫...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে মাইনী নদীর পানি...

আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে খাদে মাতামুহুরী পরিবহনের বাস

বান্দরবানের আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে মাতামুহুরী পরিবহনের একটি বাস।শনিবার (২২ আগস্ট) উপজেলার ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের...

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মুনসুর আলম (৫২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছরা ইউটার্ন এলাকায় বেপরোয়া গতির...