বুধবার, ১৯ আগস্ট ২০২৬

বীর বাহাদুর উশৈসিং কে বরণে হাজারো নেতাকর্মীর সমাগম

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ বইছে বান্দরবানে।এরই মধ্যে ৭ টি উপজেলায় জেলা আওয়ামীলীগের সমন্বয়ে ৭ টি উপজেলা ও ২ টি পৌরসভায় নির্বাচন পরিচালনা কমিটি গঠন এবং সেই অনুযায়ী মাঠে কাজে ব্যস্ত সময় পার করছেন দলীয় নেতা কর্মীরা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০নং আসনে বীর বাহাদুর উশৈসিং এর নৌকার টিকেট নিশ্চিত হওয়ার পর বান্দরবানবাসী সাদরে বরণ করলো পার্বত্য বান্দরবান থেকে গত ৬ টি জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ নং আসনের সাংসদ বীর বাহাদুর উশৈসিং কে।

২৭ শে নভেম্বর সোমবার সন্ধ্যায় জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা জড়ো হতে থাকেন সুয়ালক ইউনিয়নের হলুদিয়া এলাকায়, বীর বাহাদুর উশৈসিং এর আগমনে নেতাকর্মীদের স্লোগান আর ফুলেল শুভেচছায় এক আনন্দঘন মূহুর্তের সৃষ্টি হয়। হাজারো জনসাধারণ রাস্তার দুই পাশে জড়ো হয়ে অভিনন্দন জানায় গত ৬ বারের সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং কে।

মোটর শোভাযাত্রা সহকারে বীর বাহাদুর উশৈসিং এর গাড়ি বহর হলুদিয়া থেকে রাস্তায় রেইসা, মেঘলা এলাকায় পথ সভা শেষ করে রাত ৮ টা নাগাদ জেলা শহরে পৌছে।পরে তাকে শুভেচ্ছা জানায় দলীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনীপেশার জনসাধারণ।এদিকে একই দিনে জেলার আরো ৬ টি উপজেলায় আনন্দ মিছিল করেছে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য গত ২ই জুন বান্দরবান জেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় বান্দরবান জেলা আওয়ামীলীগের সভাপতি,বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০ নং সংসদীয় আসনে প্রার্থী হিসেব বীর বাহাদুর উশৈসিং এর নাম প্রস্তাব করলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

গত ১৫ই নভেম্বর বুধবার সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয় এবং ১৮ই নভেম্বর শনিবার আওয়ামীলীগের দলীয় কার্যালয় হতে মনোনয়ন ফরম সংগ্রহ এবং রবিবার ১৯শে নভেম্বর দুপুর ২ টায় আ’লীগের দলীয় প্রার্থী হিসাবে বীর বাহাদুর উশৈসিং এমপি এর পক্ষে ঢাকা দলীয় কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ।

এদিকে গত ২৬শে নভেম্বর প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা মনোনয়ন প্রত্যাশীদের সাথে গনভবনে মতবিনিময় করেন এবং এর পরই মূলত বান্দরবানে আওয়ামীলীগের পক্ষে নির্বাচনের টিকেট নিশ্চিত হয় টানা ৬ বার নির্বাচিত সাংসদ বীর বাহাদুর উশৈসিং এমপি`র।

নৌকার মনোনয়ন নিশ্চিত হওয়ায় বান্দরবানবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ৬ বারের নির্বাচিত সাংসদ বীর বাহাদুর উশৈসিং এমপি।

এদিকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য আওয়ামীলীগ থেকে বান্দরবান ৩০০ নং আসন হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান ও বান্দরবান জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী মজিবর রহমান।তিনি জানান বঙ্গভবনে নেত্রীর আমন্ত্রণে উপস্থিত হয়েছিলাম,নেত্রী যাকে নৌকার মনোনয়ন দিয়েছেন, নির্দেশনা অনুযায়ী আওয়ামীলীগের পক্ষেই কাজ করে যাবো।নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে অংশগ্রহণের সুযোগ থাকলেও তিনি বলেন সতন্ত্র পার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন না।

এদিকে স্বতন্ত্র ভাবে নির্বাচনে অংশগ্রহণে আওমীলীগের আর কোন নেতৃবৃন্দের নাম সামনে না আশায় বান্দরবান ৩০০নং আসনে নৌকার প্রার্থী বীর বাহাদুর উশৈসিং বিনা প্রতিদ্বিতায় ৭ম বারো বিপুল ভোটে নির্বাচিত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লক্ষী পদ দাশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার পশ্চিম শাকপুরা ইউনিয়নের ৪...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...

শাহ আমানত দরগাহ শরীফে আহলে বাইতের স্মরণে ১০ দিনব্যাপী মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের কুতুবুল আকতাব, গরীবে নেওয়াজ, শাহানশাহে বেলায়ত হযরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফের খানকায়ে আমানতিয়া বেলায়েতিয়া শরীফের উদ্যোগে আহলে বাইতে রাসুল (সা.)-এর...