শনিবার, ১৫ আগস্ট ২০২৬

তফসিল ঘোষণা হওয়ায় ছাত্রলীগ নেতা মনিরুল ইসলামের নেতৃত্বে আনন্দ মিছিল

ডেস্ক নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চনের তফসিল ঘোষণা হওয়ায় চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সহ সভাপতি মনিরুল ইসলামের নেতৃত্ব আজ ১৬ নভেম্বর আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সহ সভাপ্রতি মনিরুল ইসলাম ও সঞ্চালনা করেন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা, পটিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ এইচ এম রিদওয়ান রানা।

সভাপতির বক্তব্যে মনিরুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আজ বাংলাদেশের মানুষের স্বপ্নের পদ্মা সেতু হয়েছে, মেট্রোরেল হয়েছে। বঙ্গবন্ধু টানেল হয়েছে, সারাদেশে দূর্গম এলাকায় পর্যন্ত বিদ্যুৎ পৌঁছেছে। তাই উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারী নৌকা মার্কা ভোট দিয়ে পূনরায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা কে জয়যুক্ত করতে হবে। বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি ও সাবেক ছাত্রনেতা, আওয়ামীলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর ভাইয়ের নেতৃত্বে চট্টগ্রাম মহানগরে বিএনপি জামাতের নাশকতা ও নৈরাজ্য ঠেকাতে সবসময় রাজপথে সজাগ থাকব।

উক্ত আনন্দে মিছিল ও সমাবেশে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী সেচ্ছাসেবক লীগের সংগঠক মো: দেলোয়ার, জামালখান ওয়ার্ড আওয়ামী লীগ নেতা, হায়দার, মো:এয়াকুব, সেচ্ছাসেবক নুর ইসলাম, ইমু, ২১নং জামালখান ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জুবায়ের আলম আশিক, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা মো: সায়েম, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা কোতোয়ালী থানা ছাত্রলীগের গণ যোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক ইয়াছির আরফাত রিকু,চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের উপ গণ যোগাযোগ ও উন্নয়ন সম্পাদক সুলভ বড়ুয়া, উপ মানব বিষয়ক সম্পাদক মো: তানভির, সহ সম্পাদক ইয়াসিন আরফাত, সদস্য মীর রাইহান, প্রিমিয়ার ইউনিভার্সিটি ছাত্রলীগ নেতা সম্রাট প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও অর্থবহ করে তোলার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি (Chattogram Society...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশ দলের হয়ে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের সদস্যরা স্বর্ন, রৌপ্য ও তাম্র পদক....

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

নিজেদের খরচে সাইক্লিং প্রতিযোগিতায় খেলতে ঢাকা গেল চট্টগ্রামের সাইক্লিস্টরা

প্রাইম মিনিস্টার কাপ স্কুল টুর্নামেন্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন চট্টগ্রামে আসবেন। সে জন্য চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চলছে বিশাল কর্মযজ্ঞ। পুরো স্টেডিয়াম করা হচ্ছে চকচকে...