শনিবার, ১৫ আগস্ট ২০২৬

পাড়ায় মহল্লায় আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তুলুন: তথ্যমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘সরকার তাদেরকেই গ্রেপ্তার করছে যারা আগুন সন্ত্রাসের সাথে যুক্ত, হুমুকদাতা-অর্থদাতা-নির্দেশদাতা আয়োজনকারী। এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নাই। একাত্তরে পাকিস্তানি বাহিনী মানুষকে হত্যা করেছে কিন্তু জীবন্ত পোড়ায় নাই, এরা পাকিস্তানি বাহিনীর চেয়েও জঘন্য হয়ে দাঁড়িয়েছে। সুতরাং পাকহানাদারদের বিরুদ্ধে যেমন পাড়ায়-মহল্লায় প্রতিরোধ গড়ে তোলা হয়েছিলো, আজকে এদের বিরুদ্ধেও পাড়ায়-মহল্লায় প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

বুধবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অভ ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ’র (আইডিইবি) ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতায় সমসাময়িক প্রসঙ্গে মন্ত্রী এ সব কথা বলেন।

‘উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, আইডিইবি’র সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান প্রমুখ বক্তৃতা করেন।

এ সময় আইডিইবি ভবন প্রাঙ্গণে রাখা বিএনপির সমাবেশ-অবরোধে পুড়িয়ে দেওয়া দু’টি বাসের ধ্বংসাবশেষের কথা উল্লেখ করে সম্প্রচার মন্ত্রী বলেন, ‘আগুন সন্ত্রাসীরা আসলে রাষ্ট্রের ওপর হামলা চালাচ্ছে। প্রধান বিচারপতির বাসভবনে হামলা রাষ্ট্রের তিনটি অঙ্গের একটির প্রধান হচ্ছেন প্রধান বিচারপতি। তার বাড়িতে হামলার অর্থ বিচার বিভাগের ওপর হামলা। জাসেস কমপ্লেক্সে, পুলিশ হাসপাতালে এবং সবাইকে অবাক করে দিয়ে এই আইডিইবি ভবনেও হামলা চালানো হয়েছে। এটি পেশাজীবীদের সংগঠন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন আওয়ামী লীগও না, বিএনপিও না। এখানে কেন হামলা চালালো এটি আমার বোধগম্য নয়।’

আমাদের অভ্যন্তরীণ বিষয় আমরা ফয়সালা করবো এ প্রত্যয় ব্যক্ত করে মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ সাড়ে ১৭ কোটি মানুষের দেশ, পৃথিবীর ৩৫তম অর্থনীতির দেশ। বাংলাদেশ এখন ২০২৩ সালের দেশ, শেখ হাসিনার নেতৃত্বের বাংলাদেশ। আমাদের বন্ধু রাষ্ট্ররা পরামর্শ দিতে পারে কিন্তু এমন পরামর্শ না যেটি আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হতে পারে বলে প্রতীয়মান হয়। আমাদের সাথে সবার সম্পর্ক ভালো।

বিএনপির সাথে বিদেশিদের সম্পর্ক নিয়ে সম্প্রচার মন্ত্রী বলেন, ‘বিএনপি মনে করেছিলো তাদেরকে যারা একটু বাতাস দিচ্ছিলো, তারা বাতাস দিতে দিতে দোলনায় চড়িয়ে শিশুদের মতো ফিডার খাইয়ে ক্ষমতার দোলনায় চড়িয়ে দেবে। কিন্তু যারা সাউন্ড গ্রেনেডের আওয়াজেই পালিয়ে যায় তাদেরকে কেউ আর বাতাস দেবে না।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘ইসরাইলি বাহিনী যখন পাখি শিকার করার মতো করে মানুষ শিকার করছে, শিশু হত্যা করছে, গতকালও ৬শ’ জনকে হত্যা করেছে, এর বিরুদ্ধে সারা পৃথিবীতে প্রতিবাদ হচ্ছে। শুধু বিএনপি-জামাত একটি শব্দও উচ্চারণ করে নাই। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তারেক রহমানের সাথে মির্জা ফখরুল সাহেবের কথোপকথনে ফখরুল সাহেব বলছেন, “গাজায় যেভাবে হত্যাযজ্ঞ হচ্ছে তাতে কিছু বলার দরকার”। আর তারেক রহমান পরামর্শ দিচ্ছে “গাজা অনেক দূরে আমরা আমাদের সমস্যা নিয়ে আছি, এটা নিয়ে বলার দরকার নাই, কারণ কেউ নাখোশ হবে”।’

‘এইভাবে যারা অন্যায়ের সময় নিশ্চুপ থাকে তারা অন্যায়কারীকেই সমর্থন করে’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির এরা শুধু ইসলামের শত্রু নয়, এরা মানবতার শত্রু, দেশের শত্রু। ক্ষমতায় যাওয়ার জন্য এরা বিদেশি বেনিয়াদের হাতে দেশটাকে তুলে দিতে চায়। এবং সে কারণে এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে একটি শব্দও বলে নাই। বরং নিজেদের রাষ্ট্রের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে। ক্ষমতায় যাওয়ার জন্য এরা দেশ বিক্রি করতেও দ্বিধা করবে না।’

মন্ত্রী গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর সাফল্য কামনা করেন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ‘আজকে আমাদের সেতু এবং মেগাপ্রকল্পগুলোসহ অবকাঠামোগত যে অভাবনীয় উন্নয়ন হয়েছে, সেখানে যারা মাঠে কাজ করেন তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। প্রধানমন্ত্রী তৃতীয় দফা সরকার গঠনের পর আজ পর্যন্ত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রধানমন্ত্রী ও সরকারের পাশে থেকেছে। দেশের উন্নয়নে অনন্য ভূমিকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

আরও পড়ুন

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে। জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশের...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে জ্যেষ্ঠ...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...