শনিবার, ১৫ আগস্ট ২০২৬

গণমানুষের কল্যাণই ছিল বঙ্গবন্ধুর রাজনীতির মূল দর্শন: স্পীকার

চট্টগ্রাম নিউজ ডটকম

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, বঙ্গবন্ধু ছিলেন মাটি ও মানুষের নেতা। এই বাংলার জল, কাদা ও মাটি মেখে তিনি বেড়ে উঠেছেন। নিপীড়িত ও বঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়নে বঙ্গবন্ধু আজন্ম কাজ করে গেছেন। তিনি বলেন, গণমানুষের কল্যাণই ছিল বঙ্গবন্ধুর রাজনীতির মূল দর্শন।

জাতীয় সংসদ ভবন কমপ্লেক্সের এল.ডি হল মিলনায়তনে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এর উদ্যোগে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবের বাণী’ শীর্ষক বইটির প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্পীকার আজ এসব কথা বলেন। এসময় স্পীকার গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন।

স্পীকার বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবের বাণী’ সংকলনটি আকারে ছোট হলেও এর বিষয়বস্তু অনেক গভীর ও তাৎপর্যপূর্ণ। সূচিপত্রের ১৭টি বিষয়ভিত্তিক বিভাজন ও বইয়ের প্রতিটি পৃষ্ঠায় জলছাপের মাধ্যমে বিরল মুহূর্ত ও ঐতিহাসিক ঘটনা নতুন প্রজন্মের মানসপটে ভেসে উঠবে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর জীবনের স্বাধীনতা পূর্ববতী পঞ্চাশ বছরের মধ্যে তেইশ বছর কেটেছে আন্দোলন সংগ্রামে। স্বাধীনতা পরবর্তী সময়ে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠনের মাধ্যমে বিশ্বের বুকে তুলে ধরতে বঙ্গবন্ধু আত্মনিয়োগ করেছিলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু তাঁর আজন্ম লালিত ‘সোনার বাংলা’ গঠনের জন্য এদেশের মাটি ও মানুষের প্রতি অকৃত্রিম দরদ দেখিয়েছেন।

স্পীকার বলেন, বঙ্গবন্ধুর দর্শন আর বাণীগুলো ওতপ্রোতভাবে জড়িত। নিজস্বতা ও স্বকীয় দৃষ্টিভঙ্গির মাধ্যমে তিনি তার বাণী প্রদান করেছেন। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার আরাধ্য স্বপ্ন বাস্তবায়নে কাজ করে চলেছেন।

স্পীকার এসময় বলেন, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও বিসিএস একাডেমিতে এসব বাণী ছড়িয়ে দিতে হবে। প্রান্তিক ও সাধারণ মানুষের কাছে সর্বস্তরে পৌঁছানোর জন্য এই উদ্যোগ নি:সন্দেহে অনন্য। তিনি বলেন, প্রধানমন্ত্রীর হাতে লেখা মুখবন্ধ এই গ্রন্থটিকে আরও ব্যতিক্রমী করে তুলেছে।

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড এর চেয়ারম্যান ও সিইও ড. শাহ্জাহান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী এম.এ. মান্নান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ড. শাহজাহান মাহমুদ।

এছাড়া ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশনের চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নুরুল হুদা, বাংলাদেশ মঞ্জুরি কমিশনের সদস্য ড. মোঃ সাজ্জাদ হোসেন, সাবেক মুখ্য সচিব ড. কামাল নাসের চৌধুরী বক্তব্য প্রদান করেন।

এই অনুষ্ঠানে উপদেষ্টামন্ডলীর সদস্যবৃন্দ, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ, বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ ও গনমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

আরও পড়ুন

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে। জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশের...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে জ্যেষ্ঠ...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...