রবিবার, ১৬ আগস্ট ২০২৬

চলন্ত ট্রেনে গান গাইলেন বাবু

বিশেষ প্রতিনিধি।

অভিনয়ের পাশাপাশি গান গেয়েও দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু। ইতোমধ্যে বেশ কয়েকটি গানের অ্যালবামও প্রকাশিত হয়েছে এই অভিনেতার।

এদিকে স্বপ্নের পদ্মা সেতুতে বাস চলাচল করছে এক বছরের বেশি সময় ধরে। অবশেষে মঙ্গলবার (১০ অক্টোবর) খুলেছে রেল চলাচলের পথ।

দুপুরে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা-ভাঙ্গা অংশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিন ট্রেনে পদ্মা পার হন প্রধানমন্ত্রী। এ ট্রেন যাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।যার মধ্যে দেশের শোবিজ তারকাদের মধ্যে ছিলেন নন্দিত অভিনেতা ফজলুর রহমান বাবু। তাদের সঙ্গে একই বগিতে ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল।

চলন্ত ট্রেন থেকে প্রতিমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজ থেকে একটি লাইভ করেন। সেখানে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘মনপুরা’ সিনেমায় নিজের গাওয়া জনপ্রিয় গান ‘নিথুয়া পাথারে’ গেয়ে শোনাতে দেখাতে যায় ফজলুর রহমান বাবুকে।

এ সময় তাদের সঙ্গে আরও দেখা যায় চিত্রনায়ক ফেরদৌস, আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন, ডেপুটি স্পিকার মোঃ শামসুল হক টুকু, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনকে।

প্রসঙ্গত, অভিনেতা-গায়ক ফজলুর রহমান বাবুর জন্ম ফরিদপুরে। সেখানেই কেটেছে শৈশব ও কৈশর। সেই ফরিদপুরে প্রথম ট্রেন যাত্রা, বিষয়টি দক্ষিণের মানুষের মত তার কাছেও গর্বের ও আনন্দের। সেই আনন্দেই হয়তো চলন্ত ট্রেনে কণ্ঠে সুর তুলেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...