রবিবার, ১৬ আগস্ট ২০২৬

লোহাগাড়ায় মসজিদে ঢুকে বৃদ্ধের উপর হামলা, থানায় মামলা

লোহাগাড়া প্রতিনিধি

লোহাগাড়ায় জায়গা-জমির বিরোধের জেরে মসজিদে ঢুকে ছালেহ আহম্মদ (৬৭) নামে এক বৃদ্ধের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনি  গুরুতর আহত হয়েছেন। তিনি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রাজঘাটা সাচি বলির বাড়ির মৃত আবদুল মোতালেবের পুত্র ।

শুক্রবার ( ২৯ সেপ্টেম্বর ) দুপুরে রাজঘাটা জামে মসজিদের ভেতরে সংঘটিত এই ঘটনায় ভুক্তভোগী ছালেহ আহমদ বাদী হয়ে আজ শনিবার ৪ জনকে আসামী করে লোহাগাড়া থানায় মামলা দায়ের করেছেন।

মামলার আসামীরা হলেন — আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা এলাকার মো. ছাদেক (২৮) , মো. সোহেল (৪৫) , মো. জোনায়েদ আহম্মদ (৪০) ও গিয়াস উদ্দিন (৩৫) ।

মামলার এজাহার সূত্রে জানা যায় , প্রতিপক্ষদের সাথে জায়গা জমি নিয়ে দীর্ঘদিন যাবত ছালেহ আহমদের বিরোধ চলে আসছে । ঘটনার দিন মসজিদের ইমামের কাছ থেকে মাইকের স্পিকার কেড়ে নিয়ে আসামী গিয়াস উদ্দিন বৃদ্ধ ছালেহ আহমদের পরিবার নিয়ে বাজে মন্তব্য করলে বাঁধা প্রদান করেন।

এরপর আসামীরা ক্ষিপ্ত হয়ে পূর্ব পরিকল্পিতভাবে মসজিদের ভেতর বৃদ্ধের উপর হামলা করেন। এতে বৃদ্ধের ৩ টি দাঁত সম্পূর্ণ বিচ্ছিন্ন ও শরীরের বিভিন্নস্থানে জখম হয়। এছাড়া আসামী বৃদ্ধের কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। তাৎক্ষণিক আশপাশের লোকজন এগিয়ে এসে আসামীদের কবল থেকে আহত বৃদ্ধকে উদ্ধার করে চিকিৎসার জন্য লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

মামলা তদন্তকারী কর্মকর্তা লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) হিরু বিকাশ দে জানান , মসজিদের ভেতর বৃদ্ধের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

আরও পড়ুন

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর করার অভিযোগ উঠেছে শহিদুল ইসলাম শরীফ মজুমদার নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর সেই ছেলের...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...