শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

মেসিকে ছাড়াই বলিভিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক

বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার স্কোয়াডে ছিলেন না দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি।সুপারস্টারকে ছাড়াই জয় তুলে নিল স্ক্যালোনির শিষ্যরা।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে বলিভিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। দলের পক্ষে একটি করে গোল করেছেন এনজো ফার্নান্দেজ, নিকোলস তাগলিয়াফিকো ও নিকোলাস গঞ্জালেস।

পুরোপুরি সুস্থ না হওয়ায় বলিভিয়ার বিপক্ষে ম্যাচের একাদশে জায়গা পাননি লিওনেল মেসি। তাকে ছাড়াই ৪-৩-৩ ফরম্যাশনে দল সাজান কোচ স্ক্যালোনি। পরিকল্পনায় সফল কাতার বিশ্বকাপ জয়ী কোচ। আগের ম্যাচে ইকুয়েডরকে হারানোর পর এবার বলিভিয়ার বিপক্ষেও জয় তুলে নিয়েছেন তিনি।

বলিভিয়ার লা পাজে ৩১ মিনিটে গোলের খাতা খুলে আর্জেন্টিনা। অ্যাঞ্জেল ডি মারিয়ার অ্যাসিস্ট থেকে এ সময় গোল করেন এনজো ফার্নান্দেজ। গঞ্জালেসকে মারাত্মকভাবে ফাউল করায় ৩৮ মিনিটে লাল কার্ড দেখেন বলিভিয়ার রবার্তো ফার্নান্দেজ। ফলে ১০ জনের দলে পরিণত হয় তারা।

১০ জনের দল পেয়ে প্রথমার্ধে আরও একটি গোল করে আর্জেন্টিনা, এবারও বলের যোগানদাতা মারিয়া। তবে স্কোরশিটে নাম তুলেন তাগলিয়াফিকো। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যাওয়া আর্জেন্টিনা পরের গোলটি পায় ম্যাচের ৮৩ মিনিটে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে...

মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপের ধাক্কায় শিক্ষার্থী নিহত, বাবা আহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় দেবরাজ বণিক (২১)...

সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নই সরকারের মূল লক্ষ্য: ব্যারিস্টার মীর হেলাল

সব জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি ও সম্প্রীতি নিশ্চিত করে...

খাগড়াছড়ি জেলায় নারী হকি প্রশিক্ষণের শুভ উদ্বোধন

বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপের ধাক্কায় শিক্ষার্থী নিহত, বাবা আহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় দেবরাজ বণিক (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার বাবা আশিষ বণিক আহত হয়েছেন।বুধবার (২ সেপ্টেম্বর)...

খাগড়াছড়ি জেলায় নারী হকি প্রশিক্ষণের শুভ উদ্বোধন

বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে ব্র‍্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর উদ্বোধন করা হয়েছে।আজ বৃহষ্পতিবার জেলার খেলোয়াড়দের...

আগস্টে চকরিয়া থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২৯, উদ্ধার ইয়াবা-অস্ত্র

অপরাধ দমন, মাদক নির্মূল, অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে আগস্ট...

১৭ বছর পর  উন্মুক্ত হলো ঢেমুশিয়া জলমহাল, স্বস্তিতে সাত ইউনিয়নের মানুষ

দীর্ঘ ১৭ বছর ইজারার আওতায় থাকার পর অবশেষে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে কক্সবাজারের মাতামুহুরী উপজেলার ঢেমুশিয়ার প্রায় ১২০ একর আয়তনের ঐতিহ্যবাহী...