শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

মুক্তি পাচ্ছে মান্নার শেষ সিনেমা

বিনোদন ডেস্ক

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক মান্না। ২০০৮ সালে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান এই তারকা। মৃত্যুর এক যুগেরও বেশি সময় পর মুক্তি পেতে যাচ্ছে তার শেষ সিনেমা ‘জীবন যন্ত্রণা’।

সিনেমাটি নির্মাণ করেছেন জাহিদ হোসেন। সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

জানা গেছে, সিনেমাটির কাজ শুরু হয়েছিল ২০০৫ সালে। তখন সিনেমাটির নাম ছিল ‘লীলামন্থন’। সিনেমার কিছু অংশের কাজ বাকি থাকতেই মারা যান নায়ক মান্না। মূলত এ কারণে থমকে যায় সিনেমার কাজ।

পরবর্তীতে সিনেমার কাজ শেষ করে ২০১১ সালে সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়। কিন্তু ‘লীলামন্থন’ নামের জন্য সিনেমাটি আটকে যায়। মান্নার মৃত্যুর প্রায় এক দশক আটকে থাকার পর অবশেষে নাম পরিবর্তন করে ছাড়পত্র পেল এই সিনেমা।

‘জীবন যন্ত্রণা’ প্রযোজনা করেছেন খোরশেদ আলম খসরু। তিনি বলেন, ২০২১ সালের অক্টোবরের শেষ সপ্তাহে সেন্সর বোর্ড সিনেমাটি দেখেছে। মুক্তিযুদ্ধের গল্পে নির্মিত এই সিনেমা মুক্তিতে এখন আর কোনো বাধা নেই।

সিনেমাটিতে মান্না ছাড়া আরও অভিনয় করেছেন মৌসুমী, পপি, শাহনূর, মুক্তি, দীঘি, বাপ্পারাজ, আলীরাজ, আনোয়ারা, শহিদুল আলম সাচ্চু, মিশা সওদাগর প্রমুখ। বর্ণাঢ্য ক্যারিয়ারে তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছিলেন মান্না। অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিলেন তিনি।

প্রসঙ্গত, ১৯৬৪ সালের ১৪ এপ্রিল টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন মান্না। ১৯৮৪ সালে এফডিসির ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমে অংশ নিয়ে তিনি সুযোগ পান ঢাকাই চলচ্চিত্রে। ১৯৮৫ সালে মুক্তি পায় মান্নার প্রথম সিনেমা ‘পাগলি’।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...