শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

কপাল ফেরাতে কার ওপর ভরসা সালমানের!

বিনোদন ডেস্ক

চলতি বছরে লাভের মুখ দেখেছে বলিউড। প্রেক্ষাগৃহে ফিরেছেন দর্শক। বছরের শুরুতে ‘পাঠান’, তারপর ‘তু ঝুঠি ম্যায় মক্কার’, ‘জ়রা হটকে জ়রা বাঁচকে’, ‘সত্যপ্রেম কি কথা’, ‘রকি অউর রানি কি প্রেম কহানি’-র মতো ছবির সৌজন্যে অক্সিজেন পেয়েছে বক্স অফিস।

আপাতত বক্স অফিসে দাপটের সঙ্গে রাজ করছে সানি দেওল ও অমিশা প্যাটেল অভিনীত সিনেমা ‘গদর ২’।

সপ্তাহ খানেক ধরে বক্স অফিসে একের পর এক নজির গড়ছে ‘গদর ২’। দ্বিতীয় সপ্তাহে প্রায় ৩৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে সিনেমাটি। ৪০০ কোটির ক্লাবে পা রাখা এখন স্রেফ সময়ের অপেক্ষা। বক্স অফিসের এমন ভরা বাজারেও হিটের খরা সালমান খানের ঝুঁলিতে।

কয়েক বছরের ভরাডুবি তো আছেই। তার পাশাপাশি, চলতি বছরের ঈদে মুক্তিপ্রাপ্ত ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিও মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে।

ওই ছবির ব্যর্থতার পরই হিটে ফিরতে রীতিমতো কোমর বেঁধে নেমেছেন সালমান। চলতি বছর দীপাবলিতে মুক্তি পেতে চলেছে তার পরবর্তী ছবি ‘টাইগার ৩’। পরের বছর ঈদের জন্য কী পরিকল্পনা ভাইজানের?

কয়েক মাস আগে শোনা গিয়েছিল, আগামী বছর ঈদের ছবির জন্য কর্ণ জোহরের সঙ্গে নাকি জুটি বাঁধতে চলেছেন সালমান। শোনা যাচ্ছে, কর্ণের প্রযোজনায় ‘শেরশাহ’ খ্যাত পরিচালক বিষ্ণু বর্ধনের ছবিতে দেখা যাচ্ছে সালমানকে। ‘শেরশাহ’ ছবির জন্য ইতিমধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছেন বিষ্ণু বর্ধন।

শোনা যাচ্ছে, ‘টাইগার ৩’ ছবির কাজ সেরে এবার কর্ণের ছবির জন্যই প্রস্তুতি নিচ্ছেন সালমান। প্রায় ২৫ বছর পর ফের এক ছবিতে কাজ করতে চলেছেন কর্ণ ও সালমন। ১৯৯৮ সালে ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে শেষ বার এক সঙ্গে কাজ করেন দুইজনে।

ওই ছবিতে বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন সালমান। পর্দায় উপস্থিতি কম সময়ের হলেও তার চরিত্র নজর কেড়েছিল দর্শক ও সমালোচকদের। দুই যুগ পর কর্ণ ও সালমানের যুগলবন্দি দেখতে তাই মুখিয়ে অনুরাগীরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...