শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

মেসি ম্যাজিকে ফাইনালে মায়ামি

ক্রীড়া ডেস্ক :

এই ম্যাচকে ঘিরে মেসি ভক্তদের মাঝে একটা উৎকণ্ঠা ছিল। কারণ ইনজুরি। তবে সব ছাপিয়ে সুবারু পার্কে মেসি যখন নামলেন, চারদিকে মুহুর্মুহু করতালি। এমন অভিবাদনের জবাব দিতেই আরেকবার জাদু নিয়ে হাজির হলেন আর্জেন্টাইন জাদুকর। আরেকবার মেসি ম্যাজিক, আরেকটি জয় এবং ফিলডেলফিয়া ইউনিয়নকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে লিগস কাপের ফাইনালে পা রাখলো ইন্টার মায়ামি।

বাংলাদেশ সময় বুধবার (১৬ আগস্ট) ভোরে যুক্তরাষ্ট্রের সোবারু পার্কে অনুষ্ঠিত হওয়া এ ম্যাচেও মায়ামির জয়ের নায়ক মেসি। পুরো সময় খেলে দলকে সহযোগিতার পাশাপাশি ১টি গোলও করেন তিনি। বাকি ৩টি গোল করেন জোসেফ মার্টিনেজ, জর্দি আলবা ও ডেভিড রুইজ। তাতে ৪-১ ব্যবধানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে টাটা মার্টিনোর দল।

ম্যাচে শুরু থেকেই নিজেদের সাম্প্রতিক ছন্দ দেখাতে থাকে মায়ামি। ৪-৩-৩ ফর্মেশনে খেলতে থাকা ‘দ্য হেরনরা’ এগিয়ে যায় ম্যাচের মাত্র ২ মিনিটেই। সের্গেই ক্রিভতসভের বাড়ানো বল ধরে মাঠের ডানদিক থেকে বক্সে ঢুকে জোরালে শটে মায়ামিকে এগিয়ে নেন স্ট্রাইকার মার্টিনেজ।

গোল খেয়ে আক্রমণাত্মক হয়ে ওঠে ফিলডেলফিয়া। দুটো ভালো আক্রমণও শানায় তারা। তবে তাদের প্রচেষ্টা সফল হয়নি। এর মাঝেই সুযোগ পেয়ে এগিয়ে যায় মার্টিনোর শিষ্যরা। এবার দৃশ্যপটে স্বয়ং মেসি। ২০ মিনিটের মাথায় মার্টিনেজের কাছ থেকে বল পেয়েই ডান দিক দিয়ে বাম পায়ের লং শটে ব্যবধান ২-০ করেন মায়ামি অধিনায়ক।

মায়ামির গোল উৎসবের ইঙ্গিত পেয়েই কিনা খেই হারিয়ে বসে ফিলডেলফিয়া। ম্যাচের দ্বিতীয় গোলের পাঁচ মিনিটের ব্যবধানেই দুই হলুদ কার্ডে রেফারির সাবধানবার্তা পান তাদের দুই ফুটবলার। তবে শারিরীক ভাষায় আক্রমণ করেও থামানো যায়নি মায়ামির গোল উৎসব।

ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ের ৩ মিনিটের মাথায় গোল উৎসবে নাম লেখান জর্দি আলবা। ৪৫+৩ মিনিটে রবার্ট টেলরের বাড়ানো ব্যাকপাস পেয়ে ডানদিক দিয়ে কোনাকুনি শটে বল জালে জড়ান মেসির বার্সা সতীর্থ। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় গোলাপী রঙের জার্সিধারীরা।

বিরতির পর দুজন খেলোয়াড় বদলি নামান ফিলডেলফিয়া কোচ। পুরোপুরি আক্রমণাত্মক হয়ে ওঠে ফিলডেলফিয়া। একের পর এক আক্রমণও করে যায় তারা। তবে জালের দেখা পাননি। কখনো অফসাইড, কখনো গোলবারে, কখনো উড়িয়ে মেরে সুযোগ নষ্ট করেন তারা।

অবশেষে তাদের আক্ষেপ ঘুচে ম্যাচের ৭৩তম মিনিটে। ডান কর্নার থেকে উড়ে এসেছিল বল। একদম বক্সের মাঝখানেই ওঁত পেতে ছিলেন আলেজান্দ্রো বেদোয়া। বল পেয়ে ডান পায়ের নিঁখুত শটে ব্যবধান ৩-১ করেন মার্কিন তারকা।

গোল খাওয়ার পরমুহূর্তেই একটা বদলি আনেন মায়ামি কোচ। বেঞ্জামিন ক্রেমাশ্চিকে তুলে ডেভিড রুইজকে নামান মার্টিনো। আর তাতেই কেল্লাফতে। নেমেই বাজিমাত। ৮৪ মিনিটে দারুণ এক গোল করে ব্যবধান ৪-১ করেন রুইজ।

এরপর অবশ্য আর কোনো গোল হয়নি। তাতে ৪-১ ব্যবধানের দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি। এ জয়ে ফাইনালে পৌঁছে গেল তারা।

ফাইনালে মায়ামির প্রতিপক্ষ মন্টেরে ও নাশভিলের মধ্যে যেকোনো এক দল। আজ সকালেই দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে এ দুই দল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে...

মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপের ধাক্কায় শিক্ষার্থী নিহত, বাবা আহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় দেবরাজ বণিক (২১)...

সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নই সরকারের মূল লক্ষ্য: ব্যারিস্টার মীর হেলাল

সব জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি ও সম্প্রীতি নিশ্চিত করে...

খাগড়াছড়ি জেলায় নারী হকি প্রশিক্ষণের শুভ উদ্বোধন

বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে...

আরও পড়ুন

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা আজ সোমবার কলেজ জিমন্যাসিয়ামে সম্পন্ন হয়েছে । ফাইনাল খেলায় ইমরানুর রহমান হাউজ ১২-৯...

ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উম্মোচন

এস এম স্পোর্টিস ইভেন্টজ এর ব্যবস্থাপনায় এবং হাবিব তাযকিরাস এর পৃষ্টপোষকতায় আয়োজিত ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসরের ট্রফি উম্মোচন ও গ্রুপিং সম্পন্ন হয়েছে।...

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...