শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বকাপ ধরে রাখতে অবসর ভাঙবেন স্টোকস!

ক্রীড়া ডেস্ক

২০১৯ সালে ইংল‌্যান্ডের বিশ্বকাপ জয়ের নায়ক ছিলেন বেন স্টোকস। লর্ডসের ফাইনাল তো বটেই, পুরো বিশ্বকাপে অসাধারণ পারফর্ম করে ইংল‌্যান্ডকে প্রথম বিশ্বকাপের স্বাদ দেন স্টোকস।

আরেকটি ওয়ানডে বিশ্বকাপ যখন দরজায় টোকা দিচ্ছে তখন স্টোকসকে পাওয়া নিয়ে চরম অনিশ্চয়তা ইংলিশ শিবিরে! আন্তর্জাতিক ক্রিকেটে চাপ কমাতে এই পেস অলরাউন্ডার অবসর নিয়েছেন ওয়ানডে থেকে। খেলছেন কেবল টেস্ট ক্রিকেট। কিন্তু ইংল‌্যান্ড শিরোপা ধরে রাখতে তাকে দলে চাইছে। এজন‌্য তাকে অবসর ভেঙে দলে ফেরার কথাও বলেছেন।

ইংল‌্যান্ডের সাদা বলের কোচ ম‌্যাথু মট বিশ্বাস করেন, স্টোকস দলের চিন্তা করে ওয়ানডে দলে ফিরবেন এবং শিরোপা ধরে রাখার মিশনে বিশ্বকাপে অংশ নেবেন।
ইংল‌্যান্ডের টেস্ট দলের অধিনায়ক এখন পরিবার নিয়ে ছুটিতে আছেন। অ‌্যাশেজের পরপরই উড়াল দেন তিনি। অ‌্যাশেজ শেষে স্টোকস ছয় মাসের বিশ্রাম নেবেন এমন ধারনা দিয়েছিলেন। হাঁটুতে চাপ পড়ছে বলে জানুয়ারিতে ভারতের বিপক্ষে টেস্টের আগে ক্রিকেটের বাইরে থাকতে চান তিনি।

কিন্তু ইংল‌্যান্ড ওয়ানডে দল তাকে বিশ্বকাপে পেতে চাইছে। মট রোববার মেইল-কে বলেছেন, ‘জস (বাটলার) সম্ভবত তার সঙ্গে যোগাযোগ করার প্রক্রিয়ায় আছে। যদিও বেন সরাসরি আমাদের সঙ্গেও কথা বলছে। দেখি সে ফেরার জন‌্য আগ্রহ দেখায় কি না। আসলে পরিস্কার কোনো ধারনা পাওয়া যাচ্ছে না সে কি করতে যাচ্ছে। তবুও আমরা এখনও আশাবাদী। আমি সব সময় বলে এসেছি তার বোলিং আমাদের জন‌্য বোনাস। সঙ্গে দেখুন সে ব‌্যাট হাতে কতটা প্রভাব রাখতে পারে। মাঠে তার উপস্থিতিও ভিন্ন আবহ তৈরি করে।’

স্টোকসের বন্দনায় মেতে মট আরো বলেন, ‘অ‌্যাশেজ সিরিজে তাকে দেখে আমি সত‌্যিই উচ্ছ্বসিত। মাঠে তাকে দেখতে পাওয়াই পরমানন্দ। ওয়ানডে ক্রিকেটেও সে বছর বছর পারফর্ম করে আসছে। নিশ্চিতভাবেই সে আমাদের অমূল‌্য পণ‌্য।

১০৫ ওয়ানডে খেলা স্টোকস ২০২২ সালের জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের সবশেষ ওয়ানডে খেলেন। গত বছর ইংল‌্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর তাকে সাদা বলের ক্রিকেটে আর দেখা যায়নি। অবসর ভেঙে স্টোকস ফিরবেন কি না তা সময়ই বলে দেবে। তবে তার উপস্থিতিতে ইংল‌্যান্ড যে আরো শক্তিশালী হয়ে উঠবে তা বলার অপেক্ষা রাখে না।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক

বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে...

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার

কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার...

চট্টগ্রামে সুড়ঙ্গপথে পালালো শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরের খুলশীতে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন...

আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলি: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপি...

ক্রীড়াসংগঠক খুরশীদ ইরশাদ চৌধুরীর প্রথম মৃতু্যবার্ষিকী আগামীকাল

আগামীকাল শনিবার ৫ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা,ক্রীড়াবিদ ও ক্রীড়াসংগঠক খুরশীদ...

চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় নানা সাজে ভক্তদের অংশগ্রহণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চট্টগ্রামে পরমেশ্বর...

আরও পড়ুন

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা আজ সোমবার কলেজ জিমন্যাসিয়ামে সম্পন্ন হয়েছে । ফাইনাল খেলায় ইমরানুর রহমান হাউজ ১২-৯...

ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উম্মোচন

এস এম স্পোর্টিস ইভেন্টজ এর ব্যবস্থাপনায় এবং হাবিব তাযকিরাস এর পৃষ্টপোষকতায় আয়োজিত ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসরের ট্রফি উম্মোচন ও গ্রুপিং সম্পন্ন হয়েছে।...

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...