শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

কিছু খেলেই গলা-বুক জ্বলছে? ঘরোয়া টোটকাতেই মিলবে সমাধান

স্বাস্থ্য ডেস্ক

অ্যাসিডিটি বা অম্বলের সমস্যায় ভোগেন না এমন মানুষ বোধহয় খুঁজলেও পাওয়া যাবে না। ফলে বোঝাই যাচ্ছে এটা খুবই সাধারণ একটা সমস্যা। তার জেরে কিছু খেলেই বদহজম হয়ে যায়। আর মুখ টক হয়ে আসে। গলা-বুক-পেট জ্বালা করতে থাকে।

সাধারণত মশলাদার খাবার, অস্বাস্থ্যকর খাবারের কারণেই এই অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা হতে পারে। আবার অনেকে কাজের চাপে খাবারটাই খেতে ভুলে যান, সেক্ষেত্রেও কিন্তু গ্যাস-অম্বলের সমস্যা হতে পারে। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য ডাক্তারের পরামর্শ মতো ওষুধ কিংবা অ্যান্টাসিড খেয়ে থাকেন রোগীরা।

তবে কথায় কথায় মুঠো মুঠো অ্যান্টাসিড খাওয়াটাও কিন্তু কোনও সমাধান নয়! তাহলে উপায়? আসলে সেই উপায় লুকিয়ে রয়েছে আমাদের রান্নাঘরেই! যে বিষয়ে অনেকেই হয়তো ওয়াকিবহাল নন! আজ কথা বলা যাক সেই ঘরোয়া টোটকার প্রসঙ্গে।

ঘরোয়া টোটকার এই তালিকায় রয়েছে অ্যাভোকাডোও। বিশেষজ্ঞরা বলেন, অ্যাসিডিটি বা অম্বল হলে অ্যাভোকাডোর সঙ্গে জ্যুস পান করা উচিত। জ্যুস পান না করতে চাইলে অ্যাভোকাডো ফল হিসেবেও খাওয়া যেতে পারে।

দই আর মধুও পেটের প্রদাহ এবং অ্যাসিডিটি বা অম্বল কমাতে সহায়ক। সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এক কাপ দইয়ের মধ্যে দুই চামচ মধু মিশিয়ে খেতে হবে। এই উপাদান পেট ব্যথাও উপশম করে।

> বুক জ্বালাপোড়া উপশম করার জন্য কলা খাওয়া যেতে পারে। কারণ এর মধ্যে উপস্থিত উপাদান পেটের প্রদাহ প্রতিরোধ করতে সহায়ক।

> গলা-বুকে জ্বালাপোড়া হলে এক কাপ গরম পানিতে সামান্য হলুদ গুঁড়ো মিশিয়ে নিতে হবে। তাতে ব্ল্যাক সল্ট অথবা বিটলবণ দিতে হবে। এটা সমস্যা দূর করতে দারুন কার্যকর। ঈষদুষ্ণ পানিতে ২ চামচ মধু মিশিয়ে পান করলেও সমস্যার উপশম হবে।

> বুক জ্বালাপোড়া সমস্যা থেকে মুক্তি পেতে এক গ্লাস পানিতে ২ চা-চামচ জিরে দশ মিনিট ফুটিয়ে নিতে হবে। এর পর ছেঁকে নিয়ে ঠান্ডা করে পান করতে হবে। প্রতিদিন সকালে এই পানি পান করলে পেটের প্রদাহ কমে যাবে।

> অম্বলের সমস্যা দূর করতে রাতে ঘুমোনোর আগে এক গ্লাস ঠান্ডা দুধ পান করা যেতে পারে।

> গলা-বুক জ্বালাপোড়া রোগীদের জন্য তুলসী পাতাও একটি দুর্দান্ত ওষুধ। তুলসী পাতা থেঁতো করে নিয়মিত সেবন করলে অ্যাসিডিটি থেকে মুক্তি পাওয়া যাবে।

> প্রতিদিন বিকালে এবং সন্ধ্যাবেলায় খাবার খাওয়ার আগে কয়েকটি মৌরি ভাল করে চিবিয়ে খেতে হবে। এটি পেটের প্রদাহ থেকে মুক্তি দিতে সক্ষম। সূত্র: বাংলাভিশন

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক

বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে...

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার

কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার...

চট্টগ্রামে সুড়ঙ্গপথে পালালো শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরের খুলশীতে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন...

আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলি: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপি...

ক্রীড়াসংগঠক খুরশীদ ইরশাদ চৌধুরীর প্রথম মৃতু্যবার্ষিকী আগামীকাল

আগামীকাল শনিবার ৫ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা,ক্রীড়াবিদ ও ক্রীড়াসংগঠক খুরশীদ...

চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় নানা সাজে ভক্তদের অংশগ্রহণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চট্টগ্রামে পরমেশ্বর...

আরও পড়ুন

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সদস্যদের জন্য উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল লিমিটেড এবং মেঘনা...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও অর্থবহ করে তোলার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি (Chattogram Society...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...