শনিবার, ২২ আগস্ট ২০২৬

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক

মহাসড়ক থেকে বন্যার পানি নেমে যাওয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল থেকে যান চলাচল স্বাভাবিক হয়। তবে এখনও বান্দরবানের সঙ্গে বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ। এর আগে মঙ্গলবার সকাল থেকে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ ইরফান বলেন, মহাসড়ক থেকে পানি নেমে যাওয়ায় সকাল থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। দুয়েক জায়গায় পানি রয়েছে, বৃষ্টি না হলে দুপুর নাগাদ তাও কমে আসবে।

সাতকানিয়ার কেরানীহাট এলাকার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জিল্লুর রহিম জানান, গতকাল বুধবার সন্ধ্যার পর থেকে মহাসড়ক থেকে পানি নামতে শুরু করে। আজ (বৃহস্পতিবার) সকাল থেকে মহাসড়কে সব ধরনের যান চলাচল শুরু হয়েছে।

এদিকে মহাসড়ক থেকে বন্যার পানি নামলেও এখন বিস্তীর্ণ ফসলি জমি ও লোকালয় তলিয়ে আছে পানিতে। বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বেশিরভাগ এলাকা থেকে পানি না নামায় বাড়িতে ফিরতে পারছে না আশ্রয় কেন্দ্রের লোকজন। তবে স্বাভাবিক হয়েছে বিদ্যুৎ পরিস্থিতি।

গত চার দিনের ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় চট্টগ্রামের ৪ উপজেলাসহ কক্সবাজার ও বান্দরবান জেলায়।

জেলা, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের হিসাব মতে, সাতকানিয়ায় সাড়ে ২২ হাজার পরিবার, চন্দনাইশে ৫ হাজার, পটিয়ায় ১৬ হাজার ৫৯৫ পরিবার এবং লোহাগাড়ায় ৪ হাজার পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়...

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার...

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায়...

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের...

আরও পড়ুন

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাসিন্দারা। মাদক সেবন, বিক্রি...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, দেশের ৯...

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ...