শনিবার, ২২ আগস্ট ২০২৬

চট্টগ্রামে হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর হালিশহরে দিনমজুর মাকসুদুর রহমান মাকসুদ হত্যা মামলায় মো.হোসেন (২৬) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (৯ আগস্ট) ষষ্ঠ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ সিরাজাম মুনীরার আদালত এই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. হোসেন সন্দ্বীপ উপজেলার রহমতপুর এলাকার আদিক্কার বাড়ির মৃত রফিকুল ইসলামের ছেলে।

মামলার নথি থেকে জানা গেছে, সন্দ্বীপ উপজেলা থেকে চাকরির সন্ধানে ২০১৭ সালের জানুয়ারিতে বন্দরনগরীতে আসেন মাকসুদুর রহমান মাকসুদ। তিনি দিনমজুরের কাজ করতেন। নগরীর হালিশহর থানার বি-ব্লক ২০ নম্বর লেনে একটি কক্ষে ব্যাচেলর বাসা ভাড়া নিয়ে থাকতেন। ২০১৭ সালের ১২ মার্চ মাকসুদ ও হোসেনসহ চারজন বন্ধু চায়ের দোকানে চা পান করতে গেলে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মাকসুদ আসামি হোসনকে মারধর করেন। মারধরের কথা এলাকার বড় ভাই ফরহাদের কানে যায়। এর কিছুক্ষণ পরে মাকসুদ ও হোসেন ফরহাদের দোকানে গিয়ে দু’জনের ঝামেলা সমাধান করার চেষ্টা করে। সেখানে মাকসুদ এক পর্যায়ে হোসেনের গলার কলার ধরে। পরে দু’জন বাসায় চলে যায়। ১৩ মার্চ দিবাগত রাত ৩টায় মাকসুদের রুমে ঢুকে হোসেন মাকসুদকে ছুরিকাঘাত করে মোবাইল নিয়ে পালিয়ে যায়। তার চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে নগরীর ফইল্লাতলি বাজারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে পরদিন সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মাকসুদের মৃত্যু হয়। এ ঘটনায় মাকসুদের ভাই মো. রিপন বাদী হয়ে মো. হোসেনকে একমাত্র আসামি করে হালিশহর থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা হালিশহর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) সোহেল রানা ২০১৭ সালের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেন। ১১ নভেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু আদেশ দেন বিচারক। মামলায় ২১ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় দেন।

মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর দীর্ঘতম বড়ুয়া দীঘু জানান, সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি মো. হোসনকে ৩০২ ধারায় মৃত্যুদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ৩৮০ ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই যুবককে ৩০ বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার...