রবিবার, ২৩ আগস্ট ২০২৬

দশজনে মিলে এগিয়ে আসলে ভালোকাজ সহজে করা যায়: লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান

নিউজ ডেস্ক

সীতাকুণ্ড উপজেলার ৫নং বাড়বকুণ্ড ইউনিয়নের ৪নং ওয়ার্ড নামার বাজারস্থ শুক্রবার (৪ আগস্ট) বাড়বকুণ্ড কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায়কালে এ বক্তব্য প্রদান করেন।

পবিত্র কোরআনের সুরা আসরের উদ্ধৃতি দিয়ে তিনি মানুষকে ভালোকাজ করা এবং একে অপরকে সত্য ও ধৈর্যের উপদেশ দেয়ার আহ্বান জানান। মানবসেবার মাধ্যমে মানুষকে সৃষ্টি করার মূল উদ্দেশ্য স্রষ্টার ইবাদাত বা বন্দেগী করার দিকে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

মাওলানা আজিম উদ্দীনের ইমামতিতে পবিত্র জুমার খোৎবাপূর্ব বক্তৃতায় সীতাকুণ্ডের কৃতীসন্তান, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান দলমতের উর্ধ্বে উঠে সকলকে ভালোকাজ করা এবং অপরাধমুক্ত সুশিক্ষিত সমাজ গড়ার প্রত্যয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান করেন।

নামাজ শেষে তিনি সম্মিলিত দোয়া মুনাজাতে অংশগ্রহণ করেন এবং সর্বস্তরের মুসল্লিদের সাথে কুশলবিনিময় করেন। লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান তাঁর পরিবারের সদস্যবর্গ বিশেষতঃ সীতাকুণ্ড উপজেলার সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ ইকরামের কর্মদক্ষতা ও ন্যায়নীতির কথা উল্লেখ করে বলেন, মহান আল্লাহর রহমতে বৃহত্তর পরিবেশে জনপ্রতিনিধি হিসেবে আপনাদের খেদমত করার সুযোগ পেলে কাউকে অন্যায় করার সুযোগ না দেয়া এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতিজ্ঞা ব্যক্ত করেন।

এই সময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি আবু জাফর, সাবেক সভাপতি আব্দুল সওদাগর, সাধারণ সম্পাদক ও অত্র ওয়ার্ডের মেম্বার মো: জসিম উদ্দীন, কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও ওয়ার্ডের সাবেক মেম্বার মোহাম্মদ সেলিম উদ্দিন, বর্তমান ও সাবেক প্রচার সম্পাদক হাদু ড্রাইভার, মোহাম্মদ রফিক, মসজিদের সম্মানিত মোয়াজ্জিন মো: হানিফ মোল্লাহ, খাদেম মোহাম্মদ হোসেন, বাড়বকুন্ড খানকা শরীফের সহ-সভাপতি নূর মোহাম্মদ নূরনবী, সাধারণ সম্পাদক মো: ইব্রাহিম, প্রচার সম্পাদক মো: সাহাবউদ্দীন, বাড়বকুন্ডের বিশিষ্ট ব্যাবসায়ী নাছির উদ্দীন সহ এলাকার সম্মানিত মুসল্লিবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়...

আরও পড়ুন

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাসিন্দারা। মাদক সেবন, বিক্রি...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ...

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানহা নামে এক শিক্ষক কন্যার মৃত্যু হয়েছে।শনিবার (২২ আগস্ট) চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা ৫...