বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

সাংস্কৃতিক কর্মকাণ্ড যোগ্য নাগরিক গড়ে: মেয়র রেজাউল

নিজস্ব প্রতিবেদক

একাডেমিক পড়াশোনার পাশাপশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ মেধা বিকাশে ও যোগ্য নাগরিক গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

শনিবার (২২ জুলাই) বাকলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মেয়র বলেন, সংস্কৃতি ও ক্রীড়াচর্চা মানুষের বুদ্ধিবৃত্তিক উন্নয়ন ঘটায়। শিক্ষার্থীরা কেবল পড়লে হবে না, তাদের হয়ে উঠতে হবে যোগ্য মানুষ।

এজন্য প্রয়োজন সংস্কৃতিচর্চা। কারণ, সংস্কৃতিচর্চা উন্নত মনন গঠন করে, গড়ে তোলে আদর্শ মানুষ।

আমাদের প্রত্যাশা বাংলাদেশে চলমান উন্নয়নের ধারা সংস্কৃতিবান মানুষদের নেতৃত্বে আরো বেগবান হবে বলে। বঙ্গবন্ধুর ক্ষুধামুক্ত-দারিদ্র্যমুক্ত বাংলাদেশের স্বপ্নপূরণ হবে শিক্ষার্থীদের হাত ধরে।

ছাত্রদের মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে এগিয়ে যাওয়ার আহবান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ বলেন, জঙ্গিবাদ, মৌলবাদ, সাম্প্রদায়িক চিন্তার বিপরীতে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার অসমাপ্ত লড়াইয়ে নেতৃত্ব দিতে হবে। আজ যারা শিক্ষার্থী তারাইতো ভবিষ্যতে বিভিন্নভাবে নেতৃত্ব দেবে, তাই ছাত্রদের গড়তে হবে যুগোপযোগী উপায়ে।

অনুষ্ঠানে মেয়র বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ার হোসেন বাবুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম, কাউন্সিলর লায়ন এম আশরাফুল আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকের হোসেন, থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত বাড়ৈ, কফিল উদ্দিন, হুমায়ুন কবীর, গোলাম ফোরকান, মো. হোসেন, মো. আলমগীর, ডা. সেলিম, আবেদুর রহমান কচিসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

আরও পড়ুন

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের ফলক উন্মোচনের মাধ্যমে এর...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে।...