বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

যুব মহিলা লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

সম্মেলনের প্রায় সাত মাস পর ১৬৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগ।

রোববার (১৬ জুলাই) আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশক্রমে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কমিটির অনুমোদন করেন।

কমিটিতে ২১ জনকে সহ-সভাপতি করা হয়েছে। তারা হলেন- জেসমিন শামীমা নিঝুম, শারমিন জাহান মেরী, শামীমা চৌধুরী বিথী, অ্যাড. খোদেজা নাছরীন এমপি, আশরাফুন্নেছা পারুল, সেলিনা রহমান, সৈয়দা মোনালিসা, নাদিরা পারভীন লাকী, শামীমা আক্তার দোলা, সালমা ভূঁইয়া চায়না, সীমা ইসলাম, জাকিয়া সৃজনী শিউলী, শাহানাজ আক্তার রুনা, রাশেদা পারভীন মনি, নাজমা বেগম রত্না, মির্জা রাফিয়া আক্তার, বীণা চৌধুরী, মিতু আক্তার, মেহের নাজ আক্তার নাহিদা, শামীমা আরা নিগার।

কমিটিতে ৮ জনকে যুগ্ম-সাধারণ সম্পাদক করা হয়েছে। তারা হলেন- জেসমিন আক্তার নীপা, বিউটি কানিজ, রাবেয়া শহীদ, কামরুন্নাহার সুমী, তানিয়া সুলতানা হ্যাপী, তানিয়া হক শোভা, নিলুফা ইয়াসমিন সম্পা ও উছমিন আরা বেলী।

এ ছাড়া, বিভিন্ন সম্পাদক পদে ৪১ জন এবং সদস্য পদে রাখা হয়েছে ৮২ জনকে।

উল্লেখ্য, গত বছরের ১৫ ডিসেম্বর সম্মেলনে সংগঠনের সভাপতি হিসেবে নির্বাচিত হন ডেইজী সারোয়ার, আর সাধারণ সম্পাদক হন শারমিন সুলতানা লিলি।

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

আরও পড়ুন

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...

শাহ আমানত দরগাহ শরীফে আহলে বাইতের স্মরণে ১০ দিনব্যাপী মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের কুতুবুল আকতাব, গরীবে নেওয়াজ, শাহানশাহে বেলায়ত হযরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফের খানকায়ে আমানতিয়া বেলায়েতিয়া শরীফের উদ্যোগে আহলে বাইতে রাসুল (সা.)-এর...

বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে: নৌবাহিনী প্রধান

মাতৃভূমির সুরক্ষা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার মহান ব্রত নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর অগ্রযাত্রায় যুক্ত হলো ৬১ জন নবীন কর্মকর্তা।আজ রবিবার (২১...